পোস্টগুলি

মে, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

১৬ মে ২০২২

ছবি
  ২০২২ ১৬ মে   গ্রেগরীয় বর্ষপঞ্জী  অনুসারে বছরের ১৩৬তম ( অধিবর্ষে  ১৩৭তম) দিন। বছর শেষ হতে আরো ২২৯ দিন বাকি রয়েছে। ইতিহাসের ঘটনাবলী  ১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস দক্ষিণ আমেরিকার দেশ ট্রুজিল্লোতে প্রথম পা রাখেন এবং ঐ এলাকার নাম রাখে হন্ডুরাস। ১৫৩২ - ইংল্যান্ডের লর্ড চ্যানসেলর পদ থেকে স্যার টমাস মুর পদত্যাগ করেন। ১৮২২ - গ্রিসের স্বাধীনতা যুদ্ধে তুরষ্ক গৃসের সৌলি শহর দখল করে নেয়। ১৮৭৪ - মিল নদীর ভয়াবহ বন্যায় ম্যাসাচুসেটসের ৪টি গ্রাম বিধ্বস্ত হয়ে যায় এবং প্রায় ১৩৯ জনের প্রাণহানি ঘটে। ১৮৮১ - বার্লিনের কাছে বিশ্বের প্রথম বৈদ্যুতিক ট্রাম সার্ভিস চালু হয়। ১৮৯০ - ব্রাহ্ম মহিলা সমাজের উদ্যোগে কলকাতায় ব্রাক্ষবালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯১৬ - উসমানীয় সাম্রাজ্যের ভাগাভাগি নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে গোপন সাইকস-পিকট চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯২০ - ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের বীর নারী জোয়ান ডি আর্ক-কে রোমে পোপ পঞ্চদশ বেনেডিক্ট ক্যানোনাইজের মাধ্যমে সেইন্ট হিসেবে ...

পরিচয় সংখ্যা ০৯

ছবি
লেখাপড়ার "পরিচয়" ই-ম্যাগাজিন  প্রকাশ:- ১৬ই মে,২০২২ ডাউনলোড এবং পড়ুন জন্য ক্লিক করুন View More 👇👇 View More See how to download or read

১৫ই মে,২০২২

ছবি
  ২০২২ ১৫ মে  গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩৫তম (অধিবর্ষে ১৩৬তম) দিন। বছর শেষ হতে আরো ২৩০ দিন বাকি রয়েছে। ইতিহাসের ঘটনাবলী  ১০০৪ - দ্বিতীয় হেনরি ইতালির রাজা হিসেবে অভিষিক্ত। ১৬২৫ - অস্ট্রিয়ায় ১৬ বিদ্রোহী কৃষকের ফাঁসি হয়। ১৭৭৬ - প্রথম বাষ্প চালিত জাহাজ বানানো হয়েছিলো। ১৮১৮ - বাংলা ভাষার প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশিত হয়। ১৯৫১ - দৈনিক সংবাদ-এর আত্মপ্রকাশ। ১৯৫৪ - আদমজি মিলে বাঙালি-অবাঙালি দাঙ্গা। সরকারি হিসাবে নিহত ৪০০, বেসরকারি মতে ৬০০। ১৯৬০ - কঙ্গো প্রজাতন্ত্র স্বাধীন হয়। ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ব্রাজিল। ১৯৮৮ - আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহার শুরু। জন্ম ১৩৯৭ - রাজা সেজোং, কোরিয়ার রাজা। (মৃ. ১৪৫০) ১৫৬৭ - ক্লাউদিও মোন্তেভের্দি, ইতালীয় গীতিকার। ১৬০৮ - রেনে গোপিল, ফরাসি ক্যাথলিক ধর্মপ্রচারক। ১৭২০ - ম্যাক্সিমিলিয়ান হেল, স্লোভাকীয় জ্যোতির্বিজ্ঞানী। ১৭৭৩ - ক্লেমেন্স ভন মেটরনিখ, জার্মান-অস্ট্রিয়ান রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক এবং তার যুগের একজন গুরুত্বপূর্ণ কূটনীতিক। (মৃ. ১৮৫৯) ১৭৮৬ - জেনারেল ডিমিট্রিস প্লাপাউট...

সায়ন্তন সরকার -এর রচিত গদ্য ফিরে এসো মেজো কাকা

ছবি
ফিরে এসো মেজো কাকা সায়ন্তন সরকার  বর্ধমান, ৭২৩১০৩, ওয়েস্ট বেঙ্গল আমার কাকার নাম মানস কুমার সরকার , আমি তার ভাইপো সায়ন্তন সরকার । আজ বহু বছর কেটে গেলো তুমি ছেড়ে চলে গেছো । আমায় প্রায় ১৩ বছর হয়ে গেলো তুমি নেই । আমার পাশে অনেক খুঁজেছি তোমায় আজও খুঁজে চলি কিছুতেই আজও তোমার দেখা পাই না । বার বার অন্ধকারে হাতড়েছি তবুও তোমায় খুঁজে পাইনি । মেজকাকা অনেক খুঁজেছি তোমায় তবুও তোমায় আজও খুঁজে পাইনি । ১৩ টা বছর তোমায় ছেড়ে একা কাটিয়ে দিলাম । খুব একা ও অসহায় লাগে তোমায় ছেড়ে । আজও যদি একবার দেখা হত তোমার সাথে এই আশায় আজও পথ চেয়ে থাকি তবুও তুমি ফিরে আসোনি । পারলে একবার দেখা করে যেও আমার সাথে । মেজোকাকা অনেকদিন দেখিনি তোমায় খুব দেখতে ইচ্ছে করে তোমার ওই এক গাল হাসি ভরা , সেই মুখ , সেই চোখ , সেই কুঁচকে থাকা চুল গুলো , যে চুল গুলো আমি হাত দিয়ে টানতাম । খুব ভালোবাসি তোমায় আজও সত্যিই খুব ভালোবাসি । তোমায় আজও বড্ড ভালোবাসি তোমায় মেজোকাকা । তোমাকে ছেড়ে থাকতে একদম ভালো লাগে না । আর সয় না তোমায় ছেড়ে থাকার যন্ত্রণা । তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত এবং সময় আমার আজও মনে আছে । জানি না তুমি কেনো ...

১৪ই মে,২০২২

ছবি
  ২০২২ ১৪ মে  গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩৪তম (অধিবর্ষে ১৩৪তম) দিন। বছর শেষ হতে আরো ২৩১ দিন বাকি রয়েছে। ইতিহাসের ঘটনাবলী  ১৫৭৫ - এ্যাংগোলা পোর্তুগীজ ঔপনিবেশিক শক্তি দখল করে নেয়। ১৬৪৩ - চতুর্দশ লুই মাত্র চার বছর বয়সে ফ্রান্সের সম্রাট হন। ১৭৯৬ - এডওয়ার্ড জেনার পরীক্ষামূলকভাবে টিকা দানের ক্ষেত্রে সফলতা অর্জন করেন। ১৮১১ - স্পেনের শাসন থেকে প্যারাগুয়ে মুক্তি লাভ করে। ১৮১১ - প্যারাগুয়ের স্বাধীনতা ঘোষণা। ১৮৪২ - ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ প্রথমবারের মতো প্রকাশিত হয়। ১৮৮৯ - লন্ডনে শিশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ সংস্থার উদ্বোধন হয়। ১৯১৩ - নিউ ইয়র্কের গভর্নর উইলিয়াম সুলজার রকফেলার ফাউন্ডেশনের তহবিল অনুমোদন করেন। যার হিসাব শুরু হয় জন ডি রকফেলারের ১০০ মিলিয়ন ডলার অনুদানের অর্থ দিয়ে। ১৯২৫ - ভার্জিনিয়া উলফ্-এর উপন্যাস ‘মিসেস ডলওয়ে’ প্রকাশিত হয়। ১৯৩৯ - লিনা মেডিনা চিকিৎসা ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ মা হিসেবে চিহ্নিত হন। যার বয়স ছিল মাত্র পাঁচ বছর। ১৯৪৮ - সর্বশেষ ব্রিটিশ সেনাদল ফিলিস্তিন ছাড়লে ইজরায়েল স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। ১৯৫০ - ওয়ারস চুক্তি স্বা...

বিমান প্রামানিক -এর রচিত সুকান্ত স্মরণে

ছবি
সুকান্ত স্মরণে বিমান প্রামানিক মাড়গ্রাম,মুর্শিদাবাদ  বয়সে তুমি ছোট্ট কবি  গুনে তুমি মহান  এইটুকু সময়েই সৃষ্টি তোমার  দুলিয়েছে সবার পরাণ।  "ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়" তোমার অপরূপ সৃষ্টি  "একটি মোরগের কাহিনী" লিখে জাগিয়েছ মনের আকুতি।  কলমের টানে রচিলে "ছাড়পত্র" আরও কত কিছু  তোমার কলমের প্রতিটি ছত্র  পরিপক্ক, তুমি নও শিশু।  মাত্র একুশে বিদায় তোমার  ছিল বাকি অনেক সাহিত্য ধারা আজও আধখানা  রয়ে গেছে মনে আবেগ।  কি যেন তোমার লেখা "মিঠেকড়া"! সত্যিই কি ছিল মিঠে?  "দেশলাই কাঠি" জ্বেলে তুমি  এসেছিলে স্বদেশ উদ্ধারিতে।  পরাধীন দেশে নিয়ে আলোর বাতি এসেছিলে সাথে করে ৪৭ এর স্বাধীনতার প্রাক কালেই দেশ চির অন্ধকারে।  "ঘুমনেই" সত্যিই সৃষ্টি তোমার  তুমিও ছিলে জেগে,  তাইতো চিরনিদ্রায় সেদিন চলে গেলে আমাদের রেখে। 👉 লেখাপড়ার "পরিচয়" ম্যাগাজিন এর ফেসবুক পেজটি লাইন করুন  👈

সুকান্ত ভট্টাচার্য

ছবি
পরিচয় পত্র  প্রয়াণ দিবস   সুকান্ত ভট্টাচার্য বাঙ্গালি লেখক জন্ম - ১৫আগস্ট ১৯২৬ প্রয়াণ - ১৩ মে ১৯৪৭ বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি। জন্ম ও পরিবার পিতা-নিবারণ ভট্টাচার্য, মা-সুনীতি দেবী। । ১৯২৬ সালের ১৫ই আগস্ট তিনি তার মাতামহের বাড়ি কলকাতার কালীঘাটের ৪৩,মহিম হালদার স্ট্রীটের বাড়িতে জন্মগ্রহণ করেন। এক নিম্নবিত্ত পরিবারে জন্ম।উনার পৈতৃক বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার অন্তর্গত ঊনশিয়া গ্রামে। বেলেঘাটা দেশবন্ধু স্কুল থেকে ১৯৪৫ সালে প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন। এ সময় ছাত্র আন্দোলন ও বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ায় তার আনুষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে। সুকান্তের বাল্যবন্ধু ছিলেন কবি অরুণাচল বসু। সুকান্ত সমগ্রতে লেখা সুকান্তের চিঠিগুলির বেশিরভাগই অরুনাচল বসুকে লেখা। অরুণাচল বসুর মাতা কবি সরলা বসু সুকান্তকে পুত্রস্নেহে দেখতেন। কবির জীবনের বেশিরভাগ সময় কেটেছিল কলকাতার বেলেঘাটার ৩৪ হরমোহন ঘোষ লেনের বাড়ীতে। সেই বাড়িটি এখনো অক্ষত আছে। নিকটেই ...

১৩ই মে,২০২২

ছবি
  ২০২২ ১৩ মে  গ্রেগরীয় বর্ষপঞ্জী  অনুসারে বছরের ১৩৩তম (অধিবর্ষে  ১৩৪তম) দিন। বছর শেষ হতে আরো ২৩২ দিন বাকি রয়েছে। ইতিহাসের ঘটনাবলী  ১৬০৭ - ভার্জিনিয়ার জেমস টাউনে আমেরিকান ভূখণ্ডে ইংরেজদের প্রথম স্থায়ী বসতি স্থাপন। ১৬৩৮ - সম্রাট শাহজাহানের তত্ত্বাবধায়নে দিল্লির লাল কেল্লার নির্মাণ কাজ শুরু হয়। ১৮০৪ - আমেরিকা আক্রমণ থেকে দিরানা শহর পুনরুদ্ধার করার জন্য ত্রিপোলি থেকে ইউসুফ কেরামানলি সৈন্য পাঠান। ১৮৩০ - স্বাধীন প্রজাতন্ত্র হিসাবে ইকুয়েডরের প্রতিষ্ঠা লাভ। ১৮৬১ - পাকিস্তানে (ব্রিটিশ-ভারতের অংশ ছিল) প্রথম রেলপথের উদ্বোধন। ১৯৬৮ - প্যারিসে ভিয়েতনাম শান্তি আলোচনা শুরু। ১৮০৯ - অস্ট্রিয়ার সেনাদলকে পরাভূত করে নেপোলিয়ানের ভিয়েনা দখল। ১৮৪৬ - যুক্তরাষ্ট্র মেক্সিকোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৯৬২ - ডা. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। ১৯৬৭ - ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ড. জাকির হোসেন। ১৯৬৯ - মালয়েশিয়ার কুয়ালালামপুরে বর্ণবাদ দাঙ্গায় শতাধিক নিহত। ১৯৯১ - নেপালে প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯৫ - প্রথম নারী হিসেবে ব্...

রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

ছবি
পরিচয় পত্র  প্রয়াণ দিবস   রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বাঙ্গালি লেখক জন্ম - ২১ ডিসেম্বর,১৮২৭ প্রয়াণ - ১৩ মে, ১৮৮৭ একজন কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং প্রবন্ধকার ছিলেন। জন্ম ও পরিবার ১৮২৭ সালে মাতুলালয়, বর্ধমান জেলার কালনার সন্নিকটস্থ হুগলী জেলার বাকুলিয়া নামক গ্রামে জন্মগ্রহণ করেন । তার আদি নিবাস বর্তমান  হুগলী জেলার   গুপ্তিপাড়া  সন্নিকটস্থ রামেশ্বরপুর৷ তার পিতার নাম রামনারায়ণ এবং মাতার নাম হরসুন্দরী দেবী। পিতা মারা যাবার পড়ে মাতুলালয়ে লালিত-পালিত হন। শিক্ষাজীবন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বাকুলিয়ার স্থানীয় পাঠশালা ও মিশনারী স্কুলে শিক্ষাশেষে হুগলি মহসিন কলেজে কিছুদিন পড়াশোনা করেন।ইংরেজি, সংস্কৃত এবং প্রা চীন ওড়িয়া কাব্য ও সাহিত্যে তার জ্ঞান ছিল। কর্মজীবন কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সাহায্যে সংবাদ প্রভাকর পত্রিকায় তিনি সাহিত্য রচনা আরম্ভ করেন। ১৮৫৫ খ্রিষ্টাব্দে প্রকাশিত এডুকেশন গেজেট পত্রিকার সহঃ-সম্পাদক ছিলেন। সেই সময়ের এডুকেশন গেজেটে তার গদ্য এবং পদ্য দুই রকম রচনাই প্রকাশিত হত। ১...

তাপস পান্ডা -এর রচিত দেশ গিয়াছে দ্যাশের

ছবি
দেশ গিয়াছে দ্যাশের তাপস পান্ডা ভুবন নগর,কাকদ্বীপ,দক্ষিণ ২৪ পরগনা নেতার অভাব বলবে কেটা কাঁথায় বাঁচে ছারপোকাটা তার থেকেও নগণ্য আজ একশো কোটির কালো মাথা। কুটকুটানি বাঁচিয়ে রাখে গরম রাখে লাল বাতিটা, আরোই রাখে নেতার কাঁথা লুকিয়ে রেখে নির্লজ্জ টা। লজ্জা সেতো জনগণের হালের নেতার কি যায় আসে রং কথা নয়, যে কোনো রঙ হারামী সে বাপ কা বেটা। বাপ তাড়ানো মায়ে খেদানো শিক্ষার তার নেইকো বালাই টাকা দিয়েই ডিগ্রি জোটায় ভোটের বেলায় দেশের কানাই। তাই যে কডা দিন পাচ্ছ হাতে বলো ভাই সব তুমিই নিতাই তুমি আমার মাদার ফাদার গণ্ড মূর্খে দেশ টা চালাই। কে বললো রে গন্ড মূর্খ জানিস আমার ডিগ্রি কতো কলির আইন টাকায় বাঁচে তাই দেশটা নয় দ্যাশ ই বড়ো । সেজন জানে যে জন হারায় দেশ গাঁ, ভূঁই,আপন সুজন পরপারে গড়তে যে হয় দেশ নয় তা দ্যাশই যে হয়। আকাল কলি হাহাকারে নেতার বাসায় ঘুঘু চরে নেই নেতা নেই, ছদ্মবেশে শুয়োর ছানায় হুকুম করে। তাই দ্যাশ যে খোঁজে দেশের তরে।। লেখাপড়ার "পরিচয়" ম্যাগাজিন এর ফেসবুক পেজটি লাইন করুন  👍👍👍👍

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

ছবি
পরিচয় পত্র  শুভ জন্মদিন   উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ভারতীয় শিশুসাহিত্যিক, চিত্রকর, প্রকাশক ও বেহালাবাদক জন্মদিন -  ১২ই মে , ১৮৬৩ প্রয়াণ দিবস - ২০শে ডিসেম্বর, ১৯১৫ বিখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক, বাংলা ছাপাখানার অগ্রপথিক। তিনি একাধারে লেখক চিত্রকর, প্রকাশক, শখের জ্যোতির্বিদ, বেহালাবাদক ও সুরকার ছিলেন।সন্দেশ পত্রিকা তিনিই শুরু করেন যা পরে তার পুত্র সুকুমার রায় ও পৌত্র সত্যজিৎ রায় সম্পাদনা করেন। গুপি-গাইন-বাঘা-বাইন, টুনটুনির বই ইত্যাদি তারই অমর সৃষ্টি। পারিবারিক ইতিহাস রায় পরিবারের ইতিহাস থেকে জানা যায় তাঁদের পূর্বপুরুষ শ্রী রামসুন্দর দেও (দেব) অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাকদহ গ্রামের বাসিন্দা ছিলেন৷ ভাগ্যাণ্বেষণে তিনি তার পৈতৃক নিবাস ছেড়ে পূর্ববঙ্গের শেরপুরে গমন করেন ৷ সেখানে শেরপুরের জমিদার বাড়িতে তার সাক্ষাৎ হয় যশোদলের জমিদার রাজা গুণীচন্দ্রের সাথে ৷ রাজা গুণীচন্দ্র রামসুন্দরের সুন্দর চেহারা ও তীক্ষ্ণ বুদ্ধি দেখে মুগ্ধ হন এবং রামসুন্দরকে তার সাথে তার জমিদারিতে নিয়ে যান ৷ যশোদলে জমিজমা,...

১২ই মে,২০২২

ছবি
  2022 ১২ মে  গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩২তম (অধিবর্ষে ১৩৩তম) দিন। বছর শেষ হতে আরো ২৩৩ দিন বাকি রয়েছে। ইতিহাসের ঘটনাবলী ১৬৬৬ - মুঘল সম্রাট আওরঙ্গজেবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য শিবাজি আগ্রায় আসেন। ১৬৬৬ - আওরঙ্গজেবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য শিবাজি আগ্রায় আসেন। ১৮৭৭ - ভারতীয় মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডানের প্রতিষ্ঠা হয়। ১৯১৫ - ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব রাসবিহারী বসু বৃটিশের শ্যেন চক্ষু ফাঁকি দিয়ে কলকাতার খিদিরপুর বন্দর হতে জাপানি জাহাজ 'সানুকি-মারু' সহযোগে তিনি ভারতবর্ষ ত্যাগ করেন। ১৯৪১ - এডলফ হিটলার ইরাকের স্বাধীনতা সংগ্রামী রশীদ আলি গিলানির জন্য দুইটি বোমারু বিমান প্রেরণ করেছিলেন। ১৯৪৯ - পশ্চিম বার্লিনের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন আরোপিত অবরোধের অবসান ঘটে । ১৯৫৫ - সিলেটের হরিপুরে প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। ১৯৬৫ - বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ১৭ হাজার লোকের প্রাণহানি ঘটে। ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় স্পেন ও দক্ষিণ কোরিয়া। ১৯৯৪ - আজারাইজান প্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার ...