রঙের ছোঁয়া | বাপী নাগ
কবিতা...... "রঙের ছোঁয়া" বাপী নাগ চাকদহ,নদীয়া,পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ আজ ফাগুন লেগেছে মনে প্রেমের স্নিগ্ধতা। শিমুল পলাশ রঙের ছোঁয়া নেই সীমাবদ্ধতা। নানান রঙেই রাঙিয়ে মুখে খেলবো সুখে। বারণ করবে না তো কেউ রং দেবো মুখে। লাল নীল ও হলুদ আবিরে কত যে বাহার। আজ দুহাতে মাখিয়ে দেবো নানান আবির। দোলের দিন তো মনে পড়ে তোমায় সর্বক্ষণ। হিয়ার মাঝে লুকিয়ে আছে আমার সে জন। আজ তুমি নেই মনের মাঝে এ দোল পূর্ণিমায়। আমার এই হৃদয়ে ধরল যে এ রংয়ের ছোঁয়ায়। আকাশ বাতাস দেখবে চেয়ে এসেছে ঘরে বসন্ত। আজ তুমি নেই আমার পাশে আমার মন অশান্ত। এলো বসন্ত কত রূপ নিয়ে সবুজ হলো দিগন্ত। হোলি এলো রঙেই রাঙাতে রূপ নিয়েই অনন্ত। ⬇️⬇️ লেখা পাঠানোর জন্য আহ্বান ⬇️⬇️ Check here কবি পরিচিতি ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি আমার অনুরাগ ছিল লেখাপড়ার জীবন থেকে বেরিয়ে তারপর নানান কাজে যুক্ত হয়ে পড়লাম, পরবর্তী সময়ে নানা কাজ করতে করতে বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছি অনেক কিছু দেখেছি সেগুলো স্মৃতিতে রয়ে গেছে। তারপর ভাবলাম যে এই ঘটনা গুলো বা জীবনের অভিজ্ঞতা যদি কোন ভাবে লিপিবদ্ধ ...