১৬ মে ২০২২

 ২০২২

১৬ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩৬তম (অধিবর্ষে ১৩৭তম) দিন। বছর শেষ হতে আরো ২২৯ দিন বাকি রয়েছে।


ইতিহাসের ঘটনাবলী 

  • ১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস দক্ষিণ আমেরিকার দেশ ট্রুজিল্লোতে প্রথম পা রাখেন এবং ঐ এলাকার নাম রাখে হন্ডুরাস।
  • ১৫৩২ - ইংল্যান্ডের লর্ড চ্যানসেলর পদ থেকে স্যার টমাস মুর পদত্যাগ করেন।
  • ১৮২২ - গ্রিসের স্বাধীনতা যুদ্ধে তুরষ্ক গৃসের সৌলি শহর দখল করে নেয়।
  • ১৮৭৪ - মিল নদীর ভয়াবহ বন্যায় ম্যাসাচুসেটসের ৪টি গ্রাম বিধ্বস্ত হয়ে যায় এবং প্রায় ১৩৯ জনের প্রাণহানি ঘটে।
  • ১৮৮১ - বার্লিনের কাছে বিশ্বের প্রথম বৈদ্যুতিক ট্রাম সার্ভিস চালু হয়।
  • ১৮৯০ - ব্রাহ্ম মহিলা সমাজের উদ্যোগে কলকাতায় ব্রাক্ষবালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
  • ১৯১৬ - উসমানীয় সাম্রাজ্যের ভাগাভাগি নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে গোপন সাইকস-পিকট চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯২০ - ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের বীর নারী জোয়ান ডি আর্ক-কে রোমে পোপ পঞ্চদশ বেনেডিক্ট ক্যানোনাইজের মাধ্যমে সেইন্ট হিসেবে ভূষিত করেন।
  • ১৯২৯ - হলিউডে প্রথম চলচ্চিত্রে একাডেমি পুরস্কার বা অস্কার পুরস্কার চালু হয়।
  • ১৯৩২ - জাপানের প্রধানমন্ত্রী তসুশি ইনুকাই টোকিওতে আততায়ীর হাতে নিহত।
  • ১৯৪৫ - জার্মান নাৎসি বাহিনী অবলুপ্ত ঘোষণা করা হয়।
  • ১৯৪৬ - ব্রিটিশ কেবিনেট মিশনে ভারত বিভক্তির প্রস্তাব।
  • ১৯৬১ - জেনারেল পার্ক চুংহির নেতৃত্বে দ. কোরিয়ার সামরিক অভ্যুত্থান।
  • ১৯৬৯ - সোভিয়েত নভোযান ভেনাস-৫ শুক্রপৃষ্ঠে অবতরণ করে।
  • ১৯৭৪ - বাংলাদেশ-ভারত যুক্ত ঘোষণা স্বাক্ষর। বেরুবাড়ি ভারতের এবং দহগ্রাম, আসালং লাঠিটিলা ও পাথুরিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত।
  • ১৯৭৪ - জোসিপ টিটো দ্বিতীয়বারের মতো সমাজতান্ত্রিত যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবার তিনি আজীবনের জন্য ম্যান্ডেট পান।
  • ১৯৭৫ - সিকিম ভারতের ২২তম রাজ্য হিসাবে ভারতে অন্তর্ভুক্ত হয়।
  • ১৯৭৬ - মাওলানা হামিদ খান ভাসানী ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দেন।
  • ১৯৮৬ - সৌরজতের অভ্যন্তরভাগে শেষবারের মত দেখা যায় হ্যালির ধূমকেতু।
  • ১৯৯১ - ইরানের প্রেসিডেন্ট খাতামির সৌদি সফর। ২০ বছরের মধ্যে এই প্রথম কোনো ইরানি প্রেসিডেন্টের সৌদি সফর।
  • ২০০৭ - নিকোলাই সারকোজি ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন।

জন্ম

  • ১৮২১ - পাফনুতি লভোভিচ চেবিশেভ, রুশ গণিতবিদ এবং গণিতের সেন্ট পিটার্সবার্গ ঘরানার প্রতিষ্ঠাতা। (মৃ. ১৮৯৪)
  • ১৮২৩ - হের্মান স্টাইন্‌টল, জার্মান ভাষাতাত্ত্বিক ও দার্শনিক।
  • ১৮৩১ - বাংলার নাট্যোৎসাহী,শিল্প-কলা, মানব দরদী ব্যক্তিত্ব মহারাজা বাহাদুর স্যার যতীন্দ্রমোহন ঠাকুর(মৃ.১০/০১/১৯০৮)
  • ১৮৩১ - ডেভিড এডওয়ার্ড হিউজ, টেলি প্রিন্টার ও মাইক্রোফোনের উদ্ভাবক।
  • ১৮৮৩ - জালাল বায়ার, একজন তুর্কি রাজনীতিবিদ ও তুরস্কের ৩য় রাষ্ট্রপতি। (মৃ. ১৯৮৬)
  • ১৮৯৮ - কেনজি মিজোগুচি, জাপানী চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার। (মৃ. ১৯৫৬)
  • ১৯০৫ - হেনরি ফন্ডা, আমেরিকান অভিনেতা। (মৃ. ১৯৮২)
  • ১৯০৬ - আর্নি ম্যাককরমিক, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। (মৃ. ১৯৯১)
  • ১৯১৮ - হুয়ান রুলফোর, মেক্সিকান কথাসাহিত্যিক।
  • ১৯২৩ - ভিক্টোরিয়া ফ্রমকিন, আমেরিকান ভাষাবিদ, ইউসিএলএ-র অধ্যাপক। (মৃ. ২০০০)
  • ১৯২৩ - মার্টন মিলার, আমেরিকান অর্থনীতিবিদ।। (মৃ. ২০০০)
  • ১৯৩৮ - আইভান এডওয়ার্ড সাদারল্যান্ড, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
  • ১৯৫০ - ইয়োহান গেয়র্গ বেডনৎর্স, নোবেলজয়ী জার্মান বিজ্ঞানী।
  • ১৯৫৩ - পিয়ার্স ব্রসনান, আইরিশ চলচ্চিত্র অভিনেতা, নিমার্তা ও পরিবেশবাদী।
  • ১৯৭০ - গ্যাব্রিয়েলা সাবাতিনি, আর্জেন্টিনার টেনিস খেলোয়াড়।
  • ১৯৭২ - ম্যাথু হার্ট, নিউজিল্যান্ডীয় সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
  • ১৯৭৬ - ডার্ক নানেস, অস্ট্রেলীয় ক্রিকেটার।
  • ১৯৮৬ - মেগান ফক্স, আমেরিকান অভিনেত্রী।

প্রয়াণ

  • ১৭০৩ - শার্ল পেরো, ফরাসি কবি, সমালোচক, পণ্ডিত, রূপকথার লেখক। (জ. ১৬২৮)
  • ১৮৩০ - জোসেফ ফুরিয়ে, প্রখ্যাত ফরাসি গণিতবিদ।
  • ১৯২৬ - ষষ্ঠ মুহাম্মদ, উসমানীয় খলিফা এবং সর্বশেষ উসমানীয় সুলতান।
  • ১৯৪৭ - ফ্রেডরিখ গোল্যান্ড হপকিন্স, ইংরেজ প্রাণরসায়নবিদ এবং চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী।(জ. ১৮৬১)
  • ১৯৫৪ - প্রখ্যাত নৈয়ায়িক চন্ডীদাস ন্যায়-তর্কতীর্থ, মহামহোপাধ্যায়।(জ.১৮৬৫
  • ১৯৬৫ - প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও সম্পাদক কেদারনাথ চট্টোপাধ্যায়।(জ.১৮৯১)
  • ১৯৭৭ - মালির প্রথম প্রেসিডেন্ট মোদিবো কেইটা।
  • ১৯৯৪ - ফণী মজুমদার, ভারতের অগ্রণী চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।(জ.২৮/১২/১৯১১)
  • ২০১৩ - হাইনরিশ রোরার, সুইজারল্যান্ডের নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী। (জ. ১৯৩৩)
  • ২০২০ - আজাদ রহমান, বাংলাদেশের বরেণ্য সংগীতজ্ঞ ও সংগীত পরিচালক। (জ. ১৯৪৪)
  • ২০২১ - অঞ্জন বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি সাংবাদিক।
১৬ মে




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়