অনুগল্প | বন্ধু | নাসরিন বানু
অনুগল্প...... "বন্ধু" নাসরিন বানু দক্ষিন দিনাজপুর, পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ বা বাকে মনে পড়ে না। মার মুখখানি একটু একটু মনে পড়ে। মা ছেড়ে গেছে! কোথাও নাকি মরেই গেছে সুমন নিশ্চিত নয়। তবে একটা কথা মনে আছে, যেদিন প্রথম সন্ধ্যায় মা হারিয়ে গেল ধীরে ধীরে রাত এলো শিয়ালদা স্টেশনে!ঘুরে ঘুরে কেঁদেছিল সুমন। বয়স তখন তার কত ছিল সে সঠিক জানে না অনুমান করছে চার থেকে পাঁচ বছর হবে!সুমন নিজের অজান্তেই বড় হয়ে হতে থাকলো। সে ফুল বিক্রি করত, না খেয়ে দিন পার করত। সুমনের জীবন বড় কষ্টদায়ক ছিল! সুমন মাঝে মাঝে চুরিও করত কিন্তু কখনো সে ধরা পড়েনি কোন এক ঘটনা ক্রমে সন্দেহজনক ভাবে সে একবার প্রবল মার খেয়েছিল। মাথা ফেটে গিয়ে রক্ত ঝরছিল ।হাতে আঘাত লেগেছিল তবে সে ছিল সম্পূর্ণ নির্দোষ! কোথায় কিভাবে কার যেন কি চুরি হয়েছিল সেই সন্দেহে পুলিশ সুমন কে সামনে পেয়ে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দেয় আর সুমনকে যাওয়ার সময় বলে সুস্থ হলে জেলে নিয়ে যাবে। সুমনের হাতে-পায়ে, কপালে, ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়।প্রকৃত চোর কে!তা না জেনে সুমনকে পুলিশ শাস্তি দেয়...