পোস্টগুলি

শান্তি দাস লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

স্ট্যাটাস - শান্তি দাস

ছবি
কবিতা...... "স্ট্যাটাস" শান্তি দাস খোয়াই,ত্রিপুরা,ভারত দুরত্ব বড় কঠোর একে অপরে অচেনা হয়ে পড়ে, তুমি আজ আমার থেকে অনেক দুরে.... মন চাইলে ও পারি না তোমার কাছে পৌঁছতে, আগের মতো তোমার কাছে আর বলতে পারি না। আজ দুজনের মাঝে অদৃশ্য অভিমান তাড়া করছে, মাঝখানে একটা দেওয়াল আটকে দিচ্ছে সব। কেন এমন হলো দুজনার স্ট্যাটাস একরকম নয়, সারাজীবন একসাথে থাকার কথা ছিল মনে মিল নেই । কেন আজ এমন,আমি তো ভুলতে পারিনি। আমার অতীত,বর্তমানে সবটাই তুমি বিরাজমান, ভাবি ভুলে থাকবো তোমায়,পারি না ভুলতে..... যে দিকে তাকায় দুটি মনের কোথাও মিল নেই,  হয়তো কষ্ট পাওয়ার জন্য ভুলতে না পারা। ভুল বোঝাবুঝি সবার জীবনেই থাকে। ভাবিনি আমার জন্য এই মুহূর্তগুলো থাকবে, যখনই মন খারাপ হতো মনে হতো সম্পর্কে চির ধরেছে। আজ আমার মন প্রস্তুত, যেতে চায় না কেনো জানো? আত্ম অভিমান আমাকে আটকে দেয় রাখে তার কাছে, নিজেকে নিজের জন্য বাঁচতে শেখো বার বার বলে। মনের দুরত্বে কোনদিন কষ্টকে মাপতে পারবে না। কবির পরিচিতি: ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য । ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশে...