১২ই মে,২০২২

 2022

১২ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩২তম (অধিবর্ষে ১৩৩তম) দিন। বছর শেষ হতে আরো ২৩৩ দিন বাকি রয়েছে।

ইতিহাসের ঘটনাবলী

  • ১৬৬৬ - মুঘল সম্রাট আওরঙ্গজেবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য শিবাজি আগ্রায় আসেন।
  • ১৬৬৬ - আওরঙ্গজেবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য শিবাজি আগ্রায় আসেন।
  • ১৮৭৭ - ভারতীয় মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডানের প্রতিষ্ঠা হয়।
  • ১৯১৫ - ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব রাসবিহারী বসু বৃটিশের শ্যেন চক্ষু ফাঁকি দিয়ে কলকাতার খিদিরপুর বন্দর হতে জাপানি জাহাজ 'সানুকি-মারু' সহযোগে তিনি ভারতবর্ষ ত্যাগ করেন।
  • ১৯৪১ - এডলফ হিটলার ইরাকের স্বাধীনতা সংগ্রামী রশীদ আলি গিলানির জন্য দুইটি বোমারু বিমান প্রেরণ করেছিলেন।
  • ১৯৪৯ - পশ্চিম বার্লিনের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন আরোপিত অবরোধের অবসান ঘটে ।
  • ১৯৫৫ - সিলেটের হরিপুরে প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
  • ১৯৬৫ - বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ১৭ হাজার লোকের প্রাণহানি ঘটে।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় স্পেন ও দক্ষিণ কোরিয়া।
  • ১৯৯৪ - আজারাইজান প্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ বিরতি হয়
  • ২০১৮ - বাংলাদেশ সময় রাত ২:১৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করা হয়।


জন্ম

  • ১৪৯৬ - সুইডেনের প্রথম গুস্তাভ, ১৫২৩ সাল থেকে তার মৃত্যু পর্যন্ত সুইডেনের রাজা ছিলেন। (মৃ. ১৫৬০)
  • ১৮২০ - ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, লেখক ও পরিসংখ্যানবিদ। (মৃ.১৩/০৮/১৯১০)
  • ১৮৫৫ - প্রমথনাথ বসু,বাঙালি ভুতত্ববিদ, বিজ্ঞানী ও সমাজকর্মী।(মৃ.১৯৩৫)
  • ১৮৬৩ - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, বিখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক ও বাংলা ছাপাখানার অগ্রপথিক। (মৃ.২০/১২/১৯১৫)
  • ১৮৬৭ - হিউ ট্রাম্বল, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও অধিনায়ক ছিলেন।। (মৃ. ১৯৩৮)
  • ১৮৯৫ - উইলিয়াম ফ্রান্সিস জিওক, মার্কিন রসায়নবিদ। (মৃ. ১৯৮২)
  • ১৯০৭ - ক্যাথরিন হেপবার্ন, মার্কিন অভিনেত্রী। (মৃ. ২০০৩)
  • ১৯১০ - জেমস ডাডলি, আমেরিকান বেসবল খেলোয়াড় এবং পেশাদার রেসলিং ম্যানেজার ও নির্বাহী। (মৃ. ২০০৪)
  • ১৯১০ - ডরোথি মেরি হজকিন, ব্রিটিশ রসায়নবিজ্ঞানী। (মৃ. ১৯৯৪)
  • ১৯১৩ - ত্রিপুরা সেনগুপ্ত, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
  • ১৯২৪ - অ্যান্টনি হিউসিস, নোবেলজয়ী (১৯৭৪) ব্রিটিশ মহাকাশ বিজ্ঞানী।
  • ১৯২৯ - স্যাম নজুমা, নামিবীয় বিপ্লবী, বর্ণবাদ বিরোধী কর্মী এবং রাজনীতিবিদ।
  • ১৯৩৭ - জর্জ কার্লিন, আমেরিকান কৌতুক অভিনেতা, অভিনেতা এবং লেখক। (মৃ. ২০০৮)
  • ১৯৪১ - আহমদুল্লাহ, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর।
  • ১৯৭৭ - মরিয়ম মির্জাখানি, ইরানি গণিতবিদ। (মৃ. ২০১৭)
  • ১৯৭৯ - মিলা ইসলাম, বাংলাদেশী সঙ্গীতশিল্পী।
  • ১৯৮১ - রামি মালেক, আমেরিকান অভিনেতা।
  • ১৯৮৬ - এমিলি ভ্যানক্যাম্প, কানাডিয়ান অভিনেত্রী।
  • ১৯৮৭ - কিরণ পোলার্ড, ত্রিনিদাদীয় ক্রিকেটার।
  • ১৯৮৮ - মার্সেলো ভিয়েরা, ব্রাজিলীয় ফুটবলার।
  • ১৯৯৭ - ওদেয়া রাশ, ইস্রায়েলি অভিনেত্রী।

প্রয়াণ

  • ১৭০০ - জন ড্রাইডেন, ইংরেজ লেখক, কবি ও নাট্যকার ছিলেন। (জ. ১৬৩১)
  • ১৮৪৫ - আউগুস্ট ভিলহেল্ম ফন শ্লেগেল, জার্মান কবি, অনুবাদক ও সমালোচক।
  • ১৯৪০ - বিশিষ্ট কর্মব্রতী, সাহিত্যানুরাগী ও রবীন্দ্রনাথ পরিকল্পিত শ্রীনিকেতনের মুখ্য সংগঠক কালীমোহন ঘোষ । (জ.১৮৮২)
  • ১৯৪১ - দীনেশরঞ্জন দাশ, বাঙালি লেখক ও চলচ্চিত্র পরিচালক ।(জ.২৯/০৭/১৮৮৮)
  • ১৯৫৭ - এরিক ভন স্ট্রোহেইম, মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা।
  • ১৯৭১ - লেখক সাদত আলী আখন্দের মৃত্যু।
  • ২০০১ - ডিডি, ব্রাজিলীয় ফুটবলার।
  • ২০০৫ - মার্টিন লিংগস, যার ইসলামিক নাম আবু বক্কর সিরাজুদ্দিন, তিনি একজন পশ্চিমা লেখক, শিক্ষাবিদ ও ফ্রিটজফ শুয়ানের শিষ্য ও শেক্সপিয়র বিষয়ে বিজ্ঞ ব্যক্তি ছিলেন। (জ. ১৯০৯)
  • ২০১৫ - সুচিত্রা ভট্টাচার্য,প্রখ্যাত বাঙালি সাহিত্যিক।(জ.১০/০১/১৯৫০)
  • ২০১৯ - হায়াৎ সাইফ, বাংলাদেশি কবি ও সাহিত্য সমালোচক। (জ. ১৯৪২)

ছুটি ও অন্যান্য

  • আজ আন্তর্জাতিক নার্স দিবস।
১২ই মে,২০২২(May 12, 2022)


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়