দুগ্গার শপথ | মানস দেব
দুগ্গার শপথ মানস দেব দুগ্গা আসবেন বাপের বাড়ি ফেসিয়াল করছেন মুখে রাস্তা - ঘাটের অসুর গুলোর ত্রিশূল হানবেন বুকে । লক্ষ্মী - সরস্বতী যায় না স্কুলে পূজোর আনন্দে মেতে কার্তিক -গনেশ ছোটে হেথাহোথা লক্ষ্মী দর্শন পেতে । ভোলে বাবার ভীষণ দুঃখ বয়স হয়েছে মেলা তরতাজা অসুরেরা ডন মারছে খেলতে ফাইনাল খেলা। উড়ন চণ্ডীতলার মাঠের দুগ্গা ত্রিশূল হাতে চাতালে ম্যান -অফ - দ্যা ম্যাচ হবে এবারও অসুর যাবে পাতালে।