আমার ভাষা | আব্দুল রাহাজ
অ্যাওয়ার্ডস - ০৩ গল্প...... "আমার ভাষা" আব্দুল রাহাজ বসিরহাট , উঃ২৪পরগনা, পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ প্রতিবছর সুবলদের গ্রামের পাঠশালায় ভাষা দিবস পালিত হয়। সে বছর ভাষা দিবসের অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছিল সুবল ও তার বন্ধুরা সাথে ছিল গ্রামের পাঠশালার শিক্ষক শিক্ষিকারা। শুরু হয় স্কুলে প্রতিদিন টিফিন বেলায় ভাষা দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি। গ্রামের পাঠশালার শিক্ষক অরুণ মিস্ত্রি ওদের সাথে ছিল সর্বসময়। সেদিন সন্ধ্যাবেলা সুবলদের বাড়িতে এসেছিল ওর সহপাঠীরা । তারপর সুবলের ঘরে গিয়ে দেখল ভাষা দিবসের অনুষ্ঠান কিভাবে ভালো করে করা যায় তা নিয়ে জানালার ধারে বসে পরিকল্পনা করছে। সুবলের সহপাঠীদের অনেকদিন পর আসতে দেখে সুবলের মা গরম গরম চা ও সন্দেশ তৈরি করে বাড়িতে। এদিকে সুবলের ঠাকুমা সহপাঠীদের দেখে সুবলের ঘরে গিয়ে বসল এক কোনার দিকে। তারপর সুবলের ঠাকুমা বলল কি ব্যাপার মনে হচ্ছে কোন একটা বড় কাজ এর দায়িত্ব তোমরা পেয়েছো। তখন সুবল বলে ওঠে হ্যাঁ ঠাকুমা সামনেই তো ভাষা দিবস তাই স্কুলে আমাদের দায়িত্ব পড়েছে। অনুষ্ঠানটি কীভাবে করা যায় তার পরিকল্পন...