বসন্ত চৌধুরী
পরিচয় পত্র
শুভ জন্মদিন
বসন্ত চৌধুরী
ভারতীয় অভিনেতা
জন্ম- ৫ মে ১৮৪৯
প্রয়াণ- ২০ জুন ২০০০
তিনি কলকাতাভিত্তিক বাংলা চলচ্চিত্র শিল্প এবং মুম্বইভিত্তিক হিন্দি চলচ্চিত্র জগতের একজন অভিনেতা ছিলেন। তিনি পরিচালক অসিত সেন, রাজেন তরফদার, অজয় কর এবং বিজয় বোস পরিচালিত একাধিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন।চৌধুরীর নিজস্ব কাশ্মীরি ও পারস্য শালের সংগ্রহ ছিল। পরিচালক সত্যজিৎ রায় এই সংগ্রহগুলি প্রশংসা করেছিলেন এবং তাঁর নির্মিত মাস্টারপিসগুলির জন্য ব্যবহার করেছিলেন।
জন্ম ও শৈশব:-
বসন্ত চৌধুরী হাওড়ার আন্দুলের ধনাঢ্য ভরদ্বাজ গোত্রীয় দত্তচৌধুরী কুলে জন্মগ্রহণ করেছিলেন।তিনি ছিলেন সিদ্ধেশ্বর চৌধুরী ও কমলা দেবীর জ্যেষ্ঠ পুত্র। তাঁর ছোট ভাই ছিলেন প্রশান্ত চৌধুরী। খ্যাতিমান এ অভিনেতা নাগপুরে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তাঁর শৈশবকাল কাটিয়েছেন। তাঁর স্কুল এবং কলেজের পড়াশোনা সেখানেই সম্পন্ন হয়েছিল। ১৯৪৫ খ্রিস্টাব্দে তিনি দীন নাথ উচ্চ বিদ্যালয় নাগপুর থেকে ম্যাট্রিক পরীক্ষা শেষ করেন। কলকাতায় স্থানান্তরিত হওয়ার পরে, চৌধুরী টালিগঞ্জের রাণীকুঠিতে থাকতেন।
তিনি ছিলেন গণ্যমান্যবাদী অর্থাৎ গণেশ প্রতিমা, দুর্লভ মুদ্রা, কাগজের মুদ্রার বিশেষজ্ঞ সংগ্রাহক এবং কাশ্মীরি ও পারস্য শালের সংগ্রাহক ছিলেন।
পেশা:-
তাঁর প্রথম চলচ্চিত্র মহাপ্রস্থানের পথে যা ১৯৫২ সালে পরিচালক কার্তিক চট্টোপাধ্যায় নির্মাণ করেছিলেন। তার স্মরণীয় কয়েকটি চলচ্চিত্র হলেন, ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য, যদু ভট্ট, আঁধারে আলো, সুচিত্রা সেনের সাথে দীপ জ্বেলে যাই, অনুষ্টুপ ছন্দ, অভয়া ও শ্রীকান্ত, রাজা রামমোহন রায়, দিবা রাত্রির কাব্য, দেবী চৌধুরাণী। তিনি অপেশাদার থিয়েটার এবং রেডিওর সাথেও জড়িত ছিলেন। নায়কোচিত অভিনয়ের পাশাপাশি তিনি খলনায়কের ভূমিকাতেও কাজ করেন। দিবা রাত্রির কাব্য ছবিতে চৌধুরী নেতিবাচক চরিত্রে অনবদ্য অভিনয় করেন। এরই পাশাপাশি নবীন পরিচালক ঋতুপর্ণ ঘোষের প্রথম ছবি হীরের আংটিতে তার কাজ রয়েছে। চৌধুরীর বেশ কিছু সংগ্রহশালা ছিলো, যা ঐতিহাসিক সংগ্রহশালা হিসেবে ব্যবহার হতো, পরবর্তীতে এটি দান করা হয়।
পুরস্কার:-
অভিনেতা চৌধুরী ১৯৯৬ সালে বিএফজেএ কর্তৃক ১৯৬৫ সালের "রাজা রামমোহন" চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা স্টেজ শতবর্ষী স্টার থিয়েটারের পুরস্কারও পেয়েছিলেন। তিনি বেশ কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন।
অভিনেতা কলকাতার শেরিফ ছিলেন। কলকাতায় নন্দন-পশ্চিমবঙ্গ ফিল্ম সেন্টারের চেয়ারম্যান পদেও তাঁকে মনোনীত করা হয়েছিল।
মৃত্যু:-
অভিনেতা বসন্ত চৌধুরী বেশ কিছুদিন ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। ২০ জুন ২০০০ তারিখে তিনি কলকাতায় মারা যান।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন