তাপস পান্ডা -এর রচিত দেশ গিয়াছে দ্যাশের

দেশ গিয়াছে দ্যাশের

তাপস পান্ডা
ভুবন নগর,কাকদ্বীপ,দক্ষিণ ২৪ পরগনা

নেতার অভাব বলবে কেটা
কাঁথায় বাঁচে ছারপোকাটা
তার থেকেও নগণ্য আজ
একশো কোটির কালো মাথা।
কুটকুটানি বাঁচিয়ে রাখে
গরম রাখে লাল বাতিটা,
আরোই রাখে নেতার কাঁথা
লুকিয়ে রেখে নির্লজ্জ টা।
লজ্জা সেতো জনগণের
হালের নেতার কি যায় আসে
রং কথা নয়, যে কোনো রঙ
হারামী সে বাপ কা বেটা।
বাপ তাড়ানো মায়ে খেদানো
শিক্ষার তার নেইকো বালাই
টাকা দিয়েই ডিগ্রি জোটায়
ভোটের বেলায় দেশের কানাই।
তাই যে কডা দিন পাচ্ছ হাতে
বলো ভাই সব তুমিই নিতাই
তুমি আমার মাদার ফাদার
গণ্ড মূর্খে দেশ টা চালাই।
কে বললো রে গন্ড মূর্খ
জানিস আমার ডিগ্রি কতো
কলির আইন টাকায় বাঁচে
তাই দেশটা নয় দ্যাশ ই বড়ো ।
সেজন জানে যে জন হারায়
দেশ গাঁ, ভূঁই,আপন সুজন
পরপারে গড়তে যে হয়
দেশ নয় তা দ্যাশই যে হয়।
আকাল কলি হাহাকারে
নেতার বাসায় ঘুঘু চরে
নেই নেতা নেই, ছদ্মবেশে
শুয়োর ছানায় হুকুম করে।
তাই দ্যাশ যে খোঁজে দেশের তরে।।


লেখাপড়ার "পরিচয়" ম্যাগাজিন এর ফেসবুক পেজটি লাইন করুন 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়