কবির কল্পনা - রবীন্দ্রনাথ দাস
কবিতা...... "কবির কল্পনা" রবীন্দ্রনাথ দাস কি ভাবনা নিয়ে তুমি বাতায়নে বসে রও আসিলে না তুমি মোর কাছে নামি শুধু চেয়ে, কি যে কথা কও জানিলো শুধু তব অন্তর্যামী। দুপুর গিয়া সূর্য যাইতেছে পাটে পাখিরা শেষ ডানা মেলিয়া ফিরিতেছে নীড়ে, দিশাহীন ভাবে ঘুরিতেছি পথের বাঁটে বাঁটে ম্লান হলো এই বেলা আবারও আঁধারের ভিড়ে। পুবে রক্তিম আভায় জাগিবে পুনরায় রবি গত পাটের অধ্যায় নিজ সাথে লয়ে, নব রূপে, নব ভাবে রচিয়া দিবে কাব্য ভরি কালে কালে আগের সে রূপ যাবে না ক্ষয়ে। এক একটি রূপ থাকিবে যে চিত্তের স্তরে কবির কবিতায় জাগিবে ভাবের স্তর বেয়ে, অসীম তরঙ্গ মাঝ হতে স্মৃতির পাতা ধরে জাগিবে বাতায়নে বসে আজও সেই মেয়ে। ছাড়ি ক্ষুদ্র স...