পোস্টগুলি

জানুয়ারি, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অনুতাপ | রুচিরা সাহা

ছবি
গল্প...... "অনুতাপ" রুচিরা সাহা  ইংলিশবাজার,মালদহ,পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ  নীলাঞ্জনাদের পাশের বাড়ি ছিল সমরেশ জেঠুর। সেই বাড়িটি বিক্রয় করে সমরেশ জেঠু চলে গেলেন ছেলের কাছে। ছেলে থাকতো ব্যাঙ্গালোরে। বাড়িটি কেনেন একজন শিক্ষক মহাশয়।তিনি আনন্দ স্যার নামেই পরিচিত। তিনি ছিলেন ভীষণ রকমের গম্ভীর প্রকৃতির লোক। সবাই ভয় ও পেতো। স্ত্রীর নাম আরতি। আরতি কাকিমা খুব মিশুক ছিলেন। রান্না, গান, সেলাই সব কিছুতেই ছিলেন পারদর্শী। তাঁদের দুইছেলে। বড়ো ছেলে অতনু, ছোট ছেলে অতীশ। অতনু কলকাতায় ইঞ্জিনিয়ারিং পড়ে, আর অতীশ  উচ্চমাধ্যমিক দেবে। সমরেশ জেঠু চলে যাবার পর নীলাঞ্জনার খুব খারাপ লাগতো। বাড়িটিতে ছিল কুল গাছ,পেয়ারা গাছ, একটি শিউলি ফুলের গাছও ছিল। নীলাঞ্জনার বাবাকে সমরেশ জেঠু ছোট ভাইয়ের মতোই ভালো বাসতেন, নীলাঞ্জনাও সমরেশ জেঠুর কাছে নানান আবদার করতো। সমরেশ জেঠুর একটি মেয়ে ছিল, যথা সময় বিয়েও দেন, কিন্তু বিয়ের পর থেকে মেয়েটির উপর  চলত নানান অত্যাচার, একদিন এই অত্যাচার সহ্য করতে না পেরে আত্ম হত্যা করে। এর পর থেকে সমরেশ জেঠু মানসিকভাবে ভেঙে পড়েন। বয়সও হয়েছিল কাজেই বাড়িটি বিক্...