১৪ই মে,২০২২

 ২০২২

১৪ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩৪তম (অধিবর্ষে ১৩৪তম) দিন। বছর শেষ হতে আরো ২৩১ দিন বাকি রয়েছে।


ইতিহাসের ঘটনাবলী 

  • ১৫৭৫ - এ্যাংগোলা পোর্তুগীজ ঔপনিবেশিক শক্তি দখল করে নেয়।
  • ১৬৪৩ - চতুর্দশ লুই মাত্র চার বছর বয়সে ফ্রান্সের সম্রাট হন।
  • ১৭৯৬ - এডওয়ার্ড জেনার পরীক্ষামূলকভাবে টিকা দানের ক্ষেত্রে সফলতা অর্জন করেন।
  • ১৮১১ - স্পেনের শাসন থেকে প্যারাগুয়ে মুক্তি লাভ করে।
  • ১৮১১ - প্যারাগুয়ের স্বাধীনতা ঘোষণা।
  • ১৮৪২ - ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ প্রথমবারের মতো প্রকাশিত হয়।
  • ১৮৮৯ - লন্ডনে শিশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ সংস্থার উদ্বোধন হয়।
  • ১৯১৩ - নিউ ইয়র্কের গভর্নর উইলিয়াম সুলজার রকফেলার ফাউন্ডেশনের তহবিল অনুমোদন করেন। যার হিসাব শুরু হয় জন ডি রকফেলারের ১০০ মিলিয়ন ডলার অনুদানের অর্থ দিয়ে।
  • ১৯২৫ - ভার্জিনিয়া উলফ্-এর উপন্যাস ‘মিসেস ডলওয়ে’ প্রকাশিত হয়।
  • ১৯৩৯ - লিনা মেডিনা চিকিৎসা ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ মা হিসেবে চিহ্নিত হন। যার বয়স ছিল মাত্র পাঁচ বছর।
  • ১৯৪৮ - সর্বশেষ ব্রিটিশ সেনাদল ফিলিস্তিন ছাড়লে ইজরায়েল স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।
  • ১৯৫০ - ওয়ারস চুক্তি স্বাক্ষর।
  • ১৯৫৪ - আদমজী পাটকলে বাঙালী ও অবাঙালী শ্রমিকদের মধ্যে দাঙ্গা সংঘটিত হয়।
  • ১৯৫৫ - সোভিয়েত রাশিয়া ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে ওয়ার শ’ চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৬৫ - চীন তার দ্বিতীয় আণবিক বোমার বিস্ফারণ ঘটায়।
  • ১৯৭৩ - মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক স্কাইল্যাব উৎক্ষেপণ।
  • ১৯৭৬ - ইংল্যান্ডের ক্রীড়ামন্ত্রী রডেশীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফর নিষিদ্ধ করেন।
  • ২০১৮ - আয়ারল্যান্ড ক্রিকেটের ইতিহাসে প্রথম টেস্টে তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম শতক করেন কেভিন ও’ব্রায়ান

জন্ম

  • ১৩১৬ - চতুর্থ চার্লস, পবিত্র রোমান সম্রাট, হাউজ অফ লুক্সেমবার্গ থেকে বোহেমিয়ার দ্বিতীয় রাজা। (মৃ. ১৩৭৮)
  • ১৭৭১ - রবার্ট ওয়েন, ব্রিটিশ সমাজ সংস্কারক এবং কল্পলৌকিক সমাজতন্ত্র ও সমবায় আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
  • ১৮৪৯ - ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি ও সাহিত্যিকে। (মৃ.২৩/০৩/১৯১১)
  • ১৮৬৩ - জন চার্লস ফিল্ডস, কানাডীয় গণিতবিদ এবং ফিল্ডস পদক এর প্রতিষ্ঠাতা। (মৃ. ১৯৩২)
  • ১৮৯২ - অগ্নিযুগের বিপ্লবী, যুগান্তর দলের নেতা ও শ্ৰীসরস্বতী প্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা অরুণ চন্দ্র গুহ। (মৃ.১২/০২/১৯৮৩)
  • ১৯০০ - কানাডার কবি রবার্ট পিঙ্ক।
  • ১৯০৭ - আইয়ুব খান, পাকিস্তানি সেনাপতি ও রাষ্ট্রপতি। (মৃ. ১৯৭৪)
  • ১৯১০ - কেন ভিলজোয়েন, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। (মৃ. ১৯৭৪)
  • ১৯১০ - নে উইন, বার্মার (বর্তমান - মায়ানমার) বিশিষ্ট রাজনীতিবিদ ও সামরিক কমান্ডার ছিলেন। (মৃ. ২০০২)
  • ১৯২৩ - মৃণাল সেন, বাঙালী চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং লেখক।(মৃ.৩০/১২/২০১৮)
  • ১৯৪৪ - জর্জ লুকাস, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
  • ১৯৪৮ - বব উলমার, ভারত অধিরাজ্যের কানপুরে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা, পেশাদার ক্রিকেট কোচ ও পেশাদার ক্রিকেট ধারাভাষ্যকার ছিলেন। (মৃ. ২০০৭)
  • ১৯৫২ - রবার্ট জেমেকিস, মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং লেখক।
  • ১৯৫৫ - পিটার কার্স্টেন, সাবেক ও প্রথিতযশা দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার।
  • ১৯৫৯ - কার্লাইল বেস্ট, বার্বাডীয় বংশোদ্ভূত সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।
  • ১৯৬৯ - কেট ব্লানচেট, অস্ট্রেলীয় অভিনেত্রী ও নাট্য নির্দেশক।
  • ১৯৮৩ - তাতেন্দা তাইবু, জিম্বাবুয়ের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
  • ১৯৮৪ - মার্ক জাকারবার্গ, জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা।
  • ১৯৮৫ - জ্যাক রাইডার (কুস্তিগীর), মার্কিন পেশাদার কুস্তিগীর।
  • ১৯৯৩ - মিরান্ডা কসগ্রভ, আমেরিকান অভিনেত্রী এবং গায়িকা।
  • ১৯৯৪ - মারকিনয়োস, ব্রাজিলীয় পেশাদার ফুটবলার।
  • ১৯৯৬ - মার্টিন গ্যারিক্স, ডাচ ডিজে, রেকর্ড প্রযোজক এবং গায়ক।
  • ১৯৯৭ - মানুষী ছিল্লার, ভারতীয় মডেল এবং মিস ওয়ার্ল্ড ২০১৭ এর বিজয়ী।

প্রয়াণ

  • ১৯১২ - অগুস্ত স্ত্রিন্দবারি, সুয়েডীয় নাট্যকার, ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক ও চিত্রশিল্পী। (জ. ১৮৪৯)
  • ১৯২৫ - হেনরি রাইডার হ্যাগার্ড, বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক।
  • ১৯৪০ - এমা গোল্ডম্যান, নৈরাজ্যবাদী রাশিয়ান লেখক। (জ. ১৮৬৯)
  • ১৯৪৩ - অঁরি লা ফোঁতেন, বেলজীয় আইনজীবী এবং আন্তর্জাতিক শান্তি ব্যুরোর প্রধান। (জ. ১৮৫৪)
  • ১৯৭২ - প্রভাবতী দেবী সরস্বতী, বাঙালি ঔপন্যাসিক। (জ. ১৯০৫)
  • ১৯৮৭ - রিটা হেওয়ার্থ, মার্কিন অভিনেত্রী ও নর্তকী। (জ. ১৯১৮)
  • ১৯৯৫ - ক্রিস্টিয়ান ব. আনফিন্সেন, মার্কিন প্রাণরসায়নবিদ। (জ. ১৯১৬)
  • ১৯৯৮ - ফ্রাঙ্ক সিনাত্রা, মার্কিন গায়ক ও অভিনেতা। (জ. ১৯১৫)
  • ১৯৯৮ - শওকত ওসমান, বাঙালি কথাসাহিত্যিক এবং প্রাবন্ধিক।
  • ২০০১ - গিল ল্যাংলি, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা। (জ. ১৯১৯)
  • ২০০৩ - ওয়েন্ডি হিলার, ইংরেজ অভিনেত্রী। (জ. ১৯১২)
  • ২০২০ আনিসুজ্জামান, বাংলাদেশি শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক। (জ. ১৯৩৭) ড. খালিদ মাহমুদ, পাকিস্তানি বিচারক ও দেওবন্দি ইসলামি পণ্ডিত। (জ. ১৯২৫)দেবেশ রায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক। (জ. ১৯৩৬)

ছুটি ও অন্যান্য

  • কোন কিছু খুঁজে পাওয়া যায়নি। 
১৪ই মে,২০২২


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়