অনুগল্প | ভয় |অপু দেবনাথ |
গল্প...... "ভয়" অপু দেবনাথ মধ্যকুল,কেশবপুর,যশোর,বাংলাদেশ দু ই দিন যাবৎ মেসে রান্না বন্ধ রয়েছে। আজ দ্বিতীয় দিন। আমার কাছে পর্যাপ্ত টাকাও নেই যা দিয়ে নাস্তা-পানি করব। খুব জোর করেই খাটে শুয়ে আছি। কারণ- উঠলেই তো খিদে লাগবে কিছু না কিছু খেতেই হবে। সুয়ে ও ঘুম আসছে না। বাংলায় একটা প্রবাদ আছে- "পেটে খেলে পিঠে সয়" সারংশ এমন খিদে পেটে ঘুম আসতে চাইনা। ঘুমের ঝুলে হোক বা জেগে থেকেই হোক, দুপুর ২:৩০ থেকে ৩:০০ টা নাগাদ। আমি ভগবানকে ডেকে বলছি, ভগবান দুপুরে তো কিছু খাওয়া হয়নি। রাতে অন্তত একটু প্রাসাদের ব্যবস্থা করেদিস। না দিলেও ক্ষতি নেই- তুই তো আমাকে চিনিস 'খাবার না পেলে আজ তোর একদিন কি আমার একদিন' এসব কিছু বলতে বলতে ঘুমিয়ে পরেছিলাম। ঘুম থেকে উঠতে সৈকত ডাকছে- চলেন খেয়ে আসি। বললাম টাকা নেই। বলে আমি টাকা দিব চলেন আপনি। একে-তো পেটে খিদে বেশি আপত্তি না করে চললাম তার সাথে। রাজপ্রিয়া হোটেল থেকে দুইজন দুপুরের খাবার গ্রহণ করলাম। খাবারের বিল ১৮০ টাকা নিল। খাবার হিসেবে শুধু ডাল, ভাত, ভাজি আর ভর্তা দিয়েই ১৮০ টাকা নিয়ে নিল। যাই হোক, এতো টাকা আমি দিলে এতক্ষণে আমা...