ভেল্কিবাজি | সুবিনয় হালদার
অ্যাওয়ার্ডস - ০৪ কবিতা...... "ভেল্কিবাজি" সুবিনয় হালদার দৌলতপুর,দঃ২৪ পরগণা,পঃবঙ্গ,ভারত মধ্যযুগের বর্বরতা হার মেনেছে ভার অশ্রুজলে ঘাট হয়েছে সমস্বরে এবার । তোল আওয়াজ, শালতি চড়ে বালতি ভরো গুল্তি ছুড়ে গিঁট্টি কষে দাবিয়ে রাখো আব্রু নিয়ে ছিঁড়ে খেলিস রক্ত নদীর হোলি ? টপাটপ রোষানলে উল্কি- ভেল্কিবাজির কল্কি রে ভাই ভেল্কিবাজির কল্কি ! আগুনের ফুলকি ওড়ে ফুলকি ওড়ে- ওই- অন্ধকারে কালের ঘরে ত্রাসের নাচন রণ-রঙ্গে সাজছে মাতন দুর্গন্ধে বাতাস কেন ভরলি ? চারিদিকে ধিকধিকিয়ে জ্বলছে যত চুল্লী ; ভেল্কিবাজির কল্কি রে ভাই ভেল্কিবাজির কল্কি ! দুল্কিচালে খিল্লি মারে অসভ্যতার পাল্কী লকলকিয়ে জিভের লালা টসটসিয়ে লোভের ক্ষুধা গলি-, বুলবুলিদের মাঠের ফসল জবরদখল নিত্য রাতে হাঁড়িকাঠে হচ্ছে কেবল বলি ; ভেল্কিবাজির কল্কি রে ভাই ভেল্কিবাজির কল্কি ! সাত বেয়ারা সাত সমুদ্র মিলেমিশে এক সবাই কেমন ঘুপটি মেরে সুপ্ত মনে করছে রে ভাই বাস, ভেল্কিবাজির গিল্লি গিলে গুপ্তধনে আয়েশ করে দিব্যি আছেন স্যার ; ঝুল্কি তালে তাল মিলিয়ে জাগছে এবার পল্লী ভেল্কিবাজির কল্কি রে ভাই- ভে...