পোস্টগুলি

গোবিন্দ মোদক লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

নিছক কোনও গল্প বলার ছলে | গোবিন্দ মোদক

ছবি
অ্যাওয়ার্ডস - ০৪ কবিতা...... "নিছক কোনও গল্প বলার ছলে" গোবিন্দ মোদক রাধানগর,নদিয়া,পঃবঙ্গ,ভারত নিছক কোনও গল্প বলার ছলে যাই পেরিয়ে চিকন রঙের নদী,  সাতসকালও ডেকে কথা বলে গান শুনিয়েও যায় যে নিরবধি। ছকের বাইরে ছকভাঙা এক ছকে  হিসাব কষে জীবন মরণ খাতার,  শব্দগুলি তাকায় যে ঝকঝকে  মন মানে না স্মৃতির শুকনো পাতার।  তবুও তো থামেই না যে চলা  জীবন পথিক হৃদয়পুরের বাঁকে,  ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলা  সাতপুরোনো একই ছবি আঁকে। চাওয়া পাওয়ার পাকদণ্ডি বেয়ে  সময় একটা গণ্ডিরেখা টানে,  হেঁচে কেশে দারুণ বিষম খেয়ে  খুঁজতে থাকি কি ছিল তার মানে!  সব প্রশ্নের হয় নাকো উত্তর  তবুও তো জীবন প্রশ্ন করে,  পড়ে থাকে খাড়া বড়ি আর থোড়  জীবনপুরের সেই সে অচলগড়ে॥ কবির পরিচিতি: প্রথম লেখালিখি: প্রথম কবিতা "প্রেম" প্রকাশিত হয় শারদীয়া অভিষেক (১৯৮৯) পত্রিকায়। প্রথম গল্প ছাপা হয় তটরেখা পত্রিকায় (হরিপদ'র গল্প) ১৯৮৯ সালে। প্রথম কিশোর উপন্যাস "গুপ্তধনের খোঁজে" প্রকাশিত হয়েছে ১৯৮৯ সালে শারদীয় "আসানসোল হিতৈষী" পত্রিকায়। লেখালেখ...

বাংলা আমার মাতৃভাষা | গোবিন্দ মোদক

ছবি
অ্যাওয়ার্ডস - ০৩ কবিতা...... "বাংলা আমার মাতৃভাষা" গোবিন্দ মোদক রাধানগর,নদিয়া,পঃবঙ্গ,ভারত বাংলা আমার মাতৃভাষা জন্ম-নাড়ির টান,  এই ভাষাতে ফোটে বুলি এই ভাষাতে প্রাণ।  বাংলা আমার মাতৃভাষা মায়ের স্নেহ-বুলি,  এই ভাষাতেই অনুভূতি, হৃদয় দুয়ার খুলি।  বাংলা আমার মাতৃভাষা রক্তনাড়ির টান,  এই ভাষাতেই কাঁদা-হাসা, এই ভাষাতে গান।  বাংলা আমার মাতৃভাষা রবীন্দ্র-নজরুল,  অতুলপ্রসাদ দ্বিজেন্দ্রলাল ফোটায় গানের ফুল। বাংলা আমার মাতৃভাষা মাইকেল মধুসূদন,  অপরূপা গ্রাম-বাংলায় পাখির মধুর কূজন।  বাংলা আমার মাতৃভাষা হৃদয়-বাগের ঢেউ,  সালাম বরকত আবদুল জব্বার আর রফিককেও।  বাংলা আমার মাতৃভাষা একুশে ফেব্রুয়ারি,  রক্তে মাখা ভাষার দাবি ভুলতে তাকে পারি! বাংলা আমার মাতৃভাষা গ্রাম বাংলার বধূ,  'মা' ডাকের কি মহিমা জানি আমরা শুধু।  বাংলা আমার মাতৃভাষা হৃদয়ের স্পন্দন,  এই ভাষাতেই গাঁথে মালা হৃদয়-তনু-মন।

মনে পড়ে - গোবিন্দ মোদক

ছবি
কবিতা...... "মনে পড়ে " গোবিন্দ মোদক  রাধানগর,নদিয়া,পঃবঙ্গ,ভারত মনে পড়ে ছোট্টবেলার সেই যে আমার গ্রাম,  মনে পড়ে সেই গ্রামটির 'ফকিরতলা' নাম! মনে পড়ে গ্রামটি ছিল 'কুসুম' নদীর তীরে,  মনে পড়ে সে গ্রাম সবুজ গাছ-গাছালির ভিড়ে!  মনে পড়ে ঘুম ভাঙতো ভোরের আজান শুনে,  মনে পড়ে ডাকতো পাখী স্বপ্নের জাল বুনে! মনে পড়ে রাম রহিমের পাঠশালাতে যাওয়া,  মনে পড়ে বন্ধুর কাছে আচার চেয়ে খাওয়া!  মনে পড়ে নদীর জলে সকাল-বিকেল নাওয়া,  মনে পড়ে ঝড়ের সময় আম কুড়োতে যাওয়া!  মনে পড়ে বর্ষার মাঠে ভিজে ফুটবল খেলা,  মনে পড়ে আষাঢ় মাসে পীর-দরগার মেলা!  মনে পড়ে চু-কিত্-কিত্, হাডুডু, গুলি খেলা,  মনে পড়ে নদীর জলে ভাসাই কলার ভেলা!  মনে পড়ে ফলসা বনে দৌড় আর হুটোপুটি,   মনে পড়ে গুটি খেলা সকল বন্ধু জুটি!  মনে পড়ে সন্ধ্যা হলেই ফিরতে হতো বাড়ি,  মনে পড়ে লম্ফ জ্বেলে পড়া তাড়াতাড়ি!  মনে পড়ে পড়া শেষে ঠাকুমা-দাদীর গল্প,  মনে পড়ে আজও সেসব রূপকথা রূপ-কল্প! মনে পড়ে ...