বিমান প্রামানিক -এর রচিত সুকান্ত স্মরণে

সুকান্ত স্মরণে

বিমান প্রামানিক
মাড়গ্রাম,মুর্শিদাবাদ 

বয়সে তুমি ছোট্ট কবি 
গুনে তুমি মহান 
এইটুকু সময়েই সৃষ্টি তোমার 
দুলিয়েছে সবার পরাণ। 
"ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়"
তোমার অপরূপ সৃষ্টি 
"একটি মোরগের কাহিনী" লিখে
জাগিয়েছ মনের আকুতি। 
কলমের টানে রচিলে "ছাড়পত্র"
আরও কত কিছু 
তোমার কলমের প্রতিটি ছত্র 
পরিপক্ক, তুমি নও শিশু। 
মাত্র একুশে বিদায় তোমার 
ছিল বাকি অনেক
সাহিত্য ধারা আজও আধখানা 
রয়ে গেছে মনে আবেগ। 
কি যেন তোমার লেখা "মিঠেকড়া"!
সত্যিই কি ছিল মিঠে? 
"দেশলাই কাঠি" জ্বেলে তুমি 
এসেছিলে স্বদেশ উদ্ধারিতে। 
পরাধীন দেশে নিয়ে আলোর বাতি
এসেছিলে সাথে করে
৪৭ এর স্বাধীনতার প্রাক কালেই
দেশ চির অন্ধকারে। 
"ঘুমনেই" সত্যিই সৃষ্টি তোমার 
তুমিও ছিলে জেগে, 
তাইতো চিরনিদ্রায় সেদিন
চলে গেলে আমাদের রেখে।

বিমান প্রমানিক





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়