দেবীর অংশ | শুভব্রত ব্যানার্জি
নাটক...... "দেবীর অংশ" শুভব্রত ব্যানার্জি দমদম জংশন,দক্ষিণ ২৪ পরগনা,পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ চরিত্র – ভিখারি – ভজহরি, ভিখারির মেয়ে – কমলা, মন্দিরের পুরোহিত – ভট্টাচার্য মশাই, বাড়ির কর্তা – ধীরেন বাবু, বাড়ির গিন্নী – দিপ্তি দেবী, বাড়ির পুরনো চাকর - মধু। প্রথম দৃশ্য – চরিত্র - বাড়ির কর্তা – ধীরেন বাবু, বাড়ির পুরনো চাকর - মধু পু জোর ঢাক বাজঝে। বাড়ির কর্তা দালানে বসে পুজো দেখছেন। বাইরে (মঞ্চের পেছুন থেকে এই গান বাজবে) একজন ভিখারি মিষ্টি সুরে গান গাইতে গাইতে চলেছে। হঠাৎ, কর্তা মশাইয়ের মন চলে গিয়েছে গানের দিকে। মঞ্চে প্রবেশ করল বাড়ির পুরনো চাকর, মধু। মধু – বাবু, আজ সন্ধি পুজো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। মা জিজ্ঞেস করে পেঠালেন, আপনি কি পুস্পাঞ্জলি কি দেবেন না দেবেন না? ধীরেন – সেই বিয়ের পর থেকে তোর গিন্নী মা দেখেছে, আমাকে কোন দিন মায়ের পায়ে অঞ্জলি দিতে? মধু – আমি তো কোন দিনই দেখি নি। ধীরেন – কিন্তু এই দিনে প্রতিবছর একবার করে পাঠাবে জিজ্ঞেস করার জন্য। মধু – আমি বলেছি। কিন্তু হাজার হলেন আপনারা মনিব, তাই আমিও আসি ওই ধর্ম পালন করতে আপনার কাছে। ধীরেন – গিয়ে বল,...