০৫ তম পরিচয় ই-সাপ্তাহিক প্রকাশ
ই-সাপ্তাহিক প্রকাশ...... "স্বাধীনতা দিবস ২০২২" ডাউনলোড লিংক নিচে দেয়া রইল দেশের মাটি ফিরে পাওয়ার লড়াই। যুদ্ধ, আন্দোলন আর নিজেদের স্বতন্ত্রতা বাঁচিয়ে রাখার অক্লান্ত চেষ্টা। ব্রিটিশ বন্দিদশা থেকে ভারতবর্ষের মুক্তির স্বপ্ন, আকাঙ্খা আর চাহিদায় দিন গুনেছিলেন প্রতিটা মানুষ। অন্যায় অত্যাচার, সহস্র প্রাণের বলিদানের শেষ দিন ১৯৪৭ সালের ১৫ অগস্ট। শহিদের রক্ত বিফলে না যাওয়ার সেই ১৫ অগস্ট, স্বাধীনতা সংগ্রামীদের স্পর্ধায় হাজার অপমানের পর নিজের মর্যাদা ফিরিয়ে আনার সেই ভারতবর্ষ আজও সমান মহিমায় উদ্ভাসিত। স্বাধীনতার ৭৫ বছর সম্পূর্ণ! স্বাধীন ভারত গণতন্ত্রের, প্রজাতন্ত্রের এবং অবশ্যই ধর্মনিরপেক্ষতায় আজও এক এবং অনন্য। স্বাধীনতা লাভের মাহেন্দ্রক্ষণের সেই চিত্র আজও ভোলার নয়। দেশ স্বাধীন হয়েছে বলে কথা, ১৯৪৭ সালের ১৫ অগস্ট প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বলেছিলেন, সারা বিশ্ব যখন ঘুমাবে ভারতবর্ষ জেগে উঠবে নিজের মহিমায়। সদ্য-স্বাধীন ভারতের সংগ্রাম এবং সুখকে ধারণ করেছিল তার প্রতিটা অক্ষ...