পোস্টগুলি

মিহির সেন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আমি ইলিশ - মিহির সেন

ছবি
কবিতা...... "আমি ইলিশ " মিহির সেন বেনেপাড়া,পূঃ বর্ধমান,পশ্চিমবঙ্গ, ভারত ইলিশ নামে খ‍্যাত আমি     নোনা জলে থাকি, মরণের পর বাজার ঘুরি    গায়ে বরফ মাখি। বাবুরা সব ভিড় করে    দাম ওঠে হেঁকে, দেশ ছেড়ে দিই পাড়ি   চাপি সখের ডেকে। আমার নাকি ত্রিশ কাঁটা   দোষ নেইকো তাতে, আহারেতে তৃপ্তি আনি    যখন পড়ি পাতে। কলাপাতায় পাতুরি করে     কেউ খায় ভেজে, জামাই যায় হাতে করে    বরের সাজে সেজে। রপ্তানিতে অর্থ আনি  দেশের বাড়াই মান, নোনা জলের রুপালি ফসল     ধীবর বন্ধুর প্রাণ। ধনী জনের আড্ডাখানায়      আলোচনায় থাকি, ভোজন রসিক অতৃপ্ত হয়     আমি দিলে ফাঁকি। কবির পরিচিতি : ছাত্রাবস্থা থেকেই লেখায় হাতে খড়ি। কবিতা ও গল্প লিখতে ভালো লাগে। বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখালেখি চলে। বর্তমানে অনলাইন পত্রিকায় হাজার হাজার সম্মানে ভূষিত। কবি সম্মেলনেও বিশেষ সমাদৃত। বর্তমানে ম‍্যারেজ রেজিস্ট্রার পদে কর্মরত। তাছাড়া একটি নার্সারি স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব সামলাতে হয়। এলাকার বিভিন...

বনভোজন - মিহির সেন

ছবি
কবিতা...... "বনভোজন" মিহির সেন   চলো যাই বনভোজনে দূরে কোথাও দূরে, যেথায় ফোটে গোলাপ টগর মিষ্টি পাখির সুরে। সূর্য যেথায় উঁকি মারে সবুজ পাতার ফাঁকে, নদী যেথায় আদর করে শ‍্যাওলা বুকে রাখে। রাখাল বাজায় বাঁশির সুর উদাস মাঠের পানে, পাখি যেথায় করে খেলা ওড়ে আপন মনে। সেইখানেতে যাইগো সবে খুশির ভেলা বেয়ে, সময় কাটুক খেলাধূলায় হাজারো গান গেয়ে। কেউ করবে কুটনো কাটা কেউ চাপাবে হাঁড়ি, ব‍্যবস্থাপনায় থাকবে কেউ কেউ চাকবে তরকারি। মেনু থাকবে নানান রকম টক ঝাল মিষ্টি, ভোজন রসিক যাবে চেনা যার সজাগ দৃষ্টি। হৈ হুল্লোর সারাদিন  কাটবে মজা করে, বনভোজনের স্মৃতিটুকু শুধু থাকুক অন্তরে। বড় গল্প: লাল নীল আলো (আগুন)      দিশার সাইকেলটা সারিয়ে দেওয়ার পর থেকে, দিশা আর অভিজিতের কথোপকথন বাড়তে থাকে। আস্তে আস্তে সেটা বন্ধুত্বে পরিণত হয়। দিশা বলেছিল যে, ওদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের থাকবে। কিন্তু সেই বন্ধুত্বের সম্পর্কটা যে কখন ভালোবাসায় রূপান্তরিত হয়, দিশা নিজেও বুঝতে পারেনি।  পড়ুন : https://pratilipi.page.link/