পোস্টগুলি

শ্রুতি নাটক ও নাটক লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মাতৃভাষার জয় | শুভব্রত বন্দ্যোপাধ্যায়

ছবি
অ্যাওয়ার্ডস - ০৩ নাটক...... "মাতৃভাষার জয়" শুভব্রত বন্দ্যোপাধ্যায় কোলকাতা,পশ্চিমবঙ্গ,ভারত চরিত্র –  বৃদ্ধ ১ বৃদ্ধ ২ ছেলে ১ ছেলে ২ ছেলে ৩ ছেলে ৪ ছেলে ৫ স্থান – চায়ের দোকান      মঞ্চের এক কোণে কিছু ছেলে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। অন্য দিকে দুজন বৃদ্ধ গাছের তলায় বসে আছে। বৃদ্ধদের ওপর আলো ফেলা হতেই। বৃদ্ধ ১ – বুঝলে ভায়া, আজকাল সমাজে কেউ আর বাংলা ভাষায় কথা বলতে চাইছে না। হয় ইংরেজি নতুবা হিন্দি। আমাদের মাতৃভাষার মুল্য এখন প্রায় নেই বললেই চলে। রবীন্দ্রনাথ, নজরুল, সুকুমার রায়, কুমুদ রঞ্জন সবই ইতিহাস। বৃদ্ধ ২ – একদম ঠিক কথা বলেছো ভায়া। ব্যাঙ্ক, পোষ্টাফিস যেখানেই যাও না কো, হিন্দি ভাষী লোকেদের প্রাধান্য বেশী। বাঙালী যে কটা আছে প্রায় হাতে গুনে। বৃদ্ধ ১ – তারা আবার কেউ বাংলায় কথা বলবেন না। তাদের হিন্দি ভাষাতেই কথা বলতে হবে। ইংরেজিও চলবে না। বৃদ্ধ ২ – আমাকে বাবা শিখিয়ে দিয়েছিলেন কোন একটা কথা বলতে গেলে “হেয়” শব্দ যোগ করে দিলেই সেটা হিন্দি হয়ে যেতো। এখন সেই প্রসেসে কথা বলতে গিয়েও দেখেছি, ওরা বলে, আপ হিন্দি মে বাত কিজিয়ে। তোরা বাংলা দেশে বসে আছিস, আর বা...

কাব্য নাট্য | দ্রৌপদীর আক্ষেপ | হীরামন রায়

ছবি
কাব্য নাট্য...... "দ্রৌপদীর আক্ষেপ" হীরামন রায় রানাঘাট,নদীয়া, পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ  প্রথম পর্ব  দ্রৌপদী:: আমি দ্রৌপদী হ্যাঁ আমি দ্রুপদ কন্যা দ্রৌপদী, হে অর্জুন, হে পান্ডব কুলের শ্রেষ্ঠ বীর,  তুমি বীরশ্রেষ্ঠ সমগ্ৰ মহা ভারতের । তোমার শৌর্য বীর্য, তোমার তেজ গাম্ভীর্য, তোমার রূপ,  তোমার অস্ত্র সঞ্চালন কৌশল, ধনুর্বিদ্যায় তুমিই শ্রেষ্ঠ তীরন্দাজ, তোমার বলশালী প্রবল শক্তির লক্ষ্যভ্রষ্ঠহীন বর্ষা নিক্ষেপণ, আমাকে তোমার প্রতি দুর্বল করেছিল‌‌। তাই তো তোমাকে সেই স্বয়ম্বর সভাস্থলে সেই প্রথম দেখামাত্রই  যৌবনের বারাণসীতে প্রেমের ঝরনাধারা প্রবাহিত হতে শুরু করে,  সেইক্ষণে মনের সংগোপনে তোমাকেই ভালবেসেছিলাম পার্থ। কর্ণ কি পারতো না ধনুকের গুণ পরাতে, কর্ণ কি পারতো না  জলের উপর প্রতিফলিত ঘুর্ণায়মান মৎস্যের চোখে  ...

নাটক | মহাদেবের মান ভঞ্জন | ডাঃ হর্ষময় মণ্ডল

ছবি
নাটক🎭...... "মহাদেবের মান ভঞ্জন" ডাঃ হর্ষময় মণ্ডল বড়জোড়া, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ  ● চরিত্র লিপি ▪︎ পুরুষ   ১. মহাদেব - দেবাদিদেব। ২. কার্তিক - ঐ পুত্র। ৩. গনেশ - ঐ পুত্র। ৪. কংসনারায়ন - রাজা। ▪︎ স্ত্রী ১. ধরিত্রী - মাতা। ২. দুর্গা - দেবী দুর্গা। ৩. লক্ষী - ঐ পুত্রী। ৪. সরস্বতী - ঐ পুত্রী।

নাটক | শেষ দৃশ্য | ডাঃ হর্ষময় মণ্ডল

ছবি
নাটক...... "শেষ দৃশ্য" ডাঃ হর্ষময় মণ্ডল বাঁকুড়া,পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ  • চরিত্র লিপি ▪︎ পুরুষ ০১) মৃগাঙ্ক শেখর গাঙ্গুলী - কারখানার মালিক। ০২) অয়ন - মৃগাঙ্কর পুত্র। ০৩) নীতিন - রুমার বাবা ▪︎ স্ত্রী ০১) বিপাশা - নীতিনের স্ত্রী   ০২) রুমা - নীতিনের কন্যা [মৃগাঙ্কর বাড়ি, মদ খেয়ে টলতে টলতে বাড়ি ঢোকে মৃগাঙ্কর স্ত্রী দূরে দাঁড়িয়ে দেখছিল। মৃগাঙ্কর বাড়িতে একটা আরামকেদারা থাকে যেটাতে মৃগাঙ্ক বসে] মৃগাঙ্ক: - ইডিয়ট গুলো কাজে ফাঁকি দিতে পারলে আর কিছু চায় না। আমার নামও মৃগাঙ্ক শেখর গাঙ্গুলী ,সবাইকে মাইনে দিচ্ছি চুষে নেবো, নিংড়ে নেবো প্রত্যেকটি কর্মচারীকে। [রুমে ঢুকে দড়াম করে দরজা লাগিয়ে দেয়।] রুমা :- ইদানিং মদ খাওয়ার মাত্রা বাড়িয়েছে। আজ তো মাত্রাতিরিক্ত মাতাল ।আমার বাবাও এরকম ভাবে মদ খেয়ে বাড়ি ফিরতো। ভুলতে পারিনা সেই রাতের কথা।   পূর্বের স্মৃতি মনে পড়ে যায়—------                           [নীতিন প্রবেশ মত্ত অবস্থায় ]  নীতিন :- এই হারামজাদি কোথায় গেলি? সামনে আয় ন...

দেবীর অংশ | শুভব্রত ব্যানার্জি

ছবি
নাটক...... "দেবীর অংশ" শুভব্রত ব্যানার্জি দমদম জংশন,দক্ষিণ ২৪ পরগনা,পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ  চরিত্র – ভিখারি – ভজহরি, ভিখারির মেয়ে – কমলা, মন্দিরের পুরোহিত – ভট্টাচার্য মশাই, বাড়ির কর্তা – ধীরেন বাবু, বাড়ির গিন্নী – দিপ্তি দেবী, বাড়ির পুরনো চাকর - মধু। প্রথম দৃশ্য – চরিত্র - বাড়ির কর্তা – ধীরেন বাবু, বাড়ির পুরনো চাকর - মধু পু জোর ঢাক বাজঝে। বাড়ির কর্তা দালানে বসে পুজো দেখছেন। বাইরে (মঞ্চের পেছুন থেকে এই গান বাজবে) একজন ভিখারি মিষ্টি সুরে গান গাইতে গাইতে চলেছে। হঠাৎ, কর্তা মশাইয়ের মন চলে গিয়েছে গানের দিকে। মঞ্চে প্রবেশ করল বাড়ির পুরনো চাকর, মধু। মধু – বাবু, আজ সন্ধি পুজো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। মা জিজ্ঞেস করে পেঠালেন, আপনি কি পুস্পাঞ্জলি কি দেবেন না দেবেন না? ধীরেন – সেই বিয়ের পর থেকে তোর গিন্নী মা দেখেছে, আমাকে কোন দিন মায়ের পায়ে অঞ্জলি দিতে? মধু – আমি তো কোন দিনই দেখি নি। ধীরেন – কিন্তু এই দিনে প্রতিবছর একবার করে পাঠাবে জিজ্ঞেস করার জন্য। মধু – আমি বলেছি। কিন্তু হাজার হলেন আপনারা মনিব, তাই আমিও আসি ওই ধর্ম পালন করতে আপনার কাছে। ধীরেন – গিয়ে বল,...

পরিবার | সোনালী মুখোপাধ্যায়

ছবি
গল্পনাটক...... "পরিবার " সোনালী মুখোপাধ্যায় চরিত্র নিভাননী দেবী,(৭৫) মেজো ছেলে অর্পণ , ছোটো ছেলে অর্ঘ্য , বড় বউ মালিনী ,মেজ বউ সুদেশা, সদ্য বিয়ে হওয়া ছোট বউ পর্ণা ,নিভাননী দেবীর নাতি চোদ্দ বছরের পল্টু, নাতনি পাঁচ বছরের মনি।আর বাড়ির চাকর পঞ্চু (৬০) কাজের মেয়ে বিন্দু , তার ছোট তিন বছরের মেয়ে বিন্তি। দৃশ্য ১ আজ মুখার্জী বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজো। একান্নবর্তী পরিবারে এইসবে দুর্গাপুজো গেল ।বাড়িতে লোকে লোকারণ্য সকলে লক্ষ্মীপূজো সেরেই বাড়ি ফেরে প্রত্যেক বছর। সেই পুজো উপলক্ষেই বাড়িতে আজ হুলুস্থুল কাণ্ড। এবং এই বাড়ির সর্বময় কর্তী নিভাননী দেবী। বারান্দার সংলগ্ন একটা চেয়ারে নিভাননী দেবী বসে বসে সবার কাজ তদারকি করছেন এমন সময় বাড়ির সবসময়ের কাজের লোক পঞ্চু বাজার থেকে ফিরল, হাতে ব্যাগ। এই হতভাগা দেখি এদিকে আয় ,, (পঞ্চু এগিয়ে আসে ব্যাগটা হাত থেকে নিয়ে) বলি পান-সুপারি এনেছিস তো? আজ্ঞে কর্তা মা স্যান বুড়িকে বলে এসেছি। উফ.... এ তো আবার আন শুনতে ধান শুনছে... বেগুন আনতে বলেছিলেন?  (রেগে গিয়ে) তুই কি কানের মাথা খেয়েছিস? মাছের মাথা ?কে বলল আনতে? আজকে? বড় ছেলের ছেল...