১৫ই মে,২০২২

 ২০২২

১৫ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩৫তম (অধিবর্ষে ১৩৬তম) দিন। বছর শেষ হতে আরো ২৩০ দিন বাকি রয়েছে।


ইতিহাসের ঘটনাবলী 

  • ১০০৪ - দ্বিতীয় হেনরি ইতালির রাজা হিসেবে অভিষিক্ত।
  • ১৬২৫ - অস্ট্রিয়ায় ১৬ বিদ্রোহী কৃষকের ফাঁসি হয়।
  • ১৭৭৬ - প্রথম বাষ্প চালিত জাহাজ বানানো হয়েছিলো।
  • ১৮১৮ - বাংলা ভাষার প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশিত হয়।
  • ১৯৫১ - দৈনিক সংবাদ-এর আত্মপ্রকাশ।
  • ১৯৫৪ - আদমজি মিলে বাঙালি-অবাঙালি দাঙ্গা। সরকারি হিসাবে নিহত ৪০০, বেসরকারি মতে ৬০০।
  • ১৯৬০ - কঙ্গো প্রজাতন্ত্র স্বাধীন হয়।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ব্রাজিল।
  • ১৯৮৮ - আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহার শুরু।

জন্ম

  • ১৩৯৭ - রাজা সেজোং, কোরিয়ার রাজা। (মৃ. ১৪৫০)
  • ১৫৬৭ - ক্লাউদিও মোন্তেভের্দি, ইতালীয় গীতিকার।
  • ১৬০৮ - রেনে গোপিল, ফরাসি ক্যাথলিক ধর্মপ্রচারক।
  • ১৭২০ - ম্যাক্সিমিলিয়ান হেল, স্লোভাকীয় জ্যোতির্বিজ্ঞানী।
  • ১৭৭৩ - ক্লেমেন্স ভন মেটরনিখ, জার্মান-অস্ট্রিয়ান রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক এবং তার যুগের একজন গুরুত্বপূর্ণ কূটনীতিক। (মৃ. ১৮৫৯)
  • ১৭৮৬ - জেনারেল ডিমিট্রিস প্লাপাউটিস, গ্রিসের স্বাধীনতা যুদ্ধের মহান বিপ্লবী সেনানায়ক।
  • ১৮১৭ - দেবেন্দ্রনাথ ঠাকুর, ভারতের ধর্মীয় সংস্কারক; রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা।(মৃ.১৯০৫)
  • ১৮৪৮ - ভিক্টর ভাসনেতসভ, রুশ চিত্রশিল্পী।
  • ১৮৫৬ - এল ফ্রাঙ্ক বাম, মার্কিন লেখক।
  • ১৮৫৭ - উইলিয়ামিনা ফ্লেমিং, স্কটল্যান্ডীয় জ্যোতির্বিজ্ঞানী।
  • ১৮৫৯ - পিয়েরে কুরি, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী।(মৃ.১৯০৬)
  • ১৮৬২ - আর্থার শ্নিজলার, অস্ট্রীয় নাট্যকার।
  • ১৮৯০ - ক্যাথেরিন অ্যান পোর্টার, মার্কিন লেখক।
  • ১৮৯১ - মিখাইল বুলগাকভ, রুশ লেখক।
  • ১৮৯২ - জিমি ওয়াইল্ড, মুষ্টিযোদ্ধা ।
  • ১৮৯৫ - প্রেসকট বুশ, মার্কিন সিনেটর এবং জর্জ ডব্লিউ বুশের পিতামহ।
  • ১৮৯৫ - উইলিয়াম ডি বায়রন, মার্কিন কংগ্রেসম্যান।
  • ১৮৯৮ - আর্লেট্টি ফরাসি মডেল এবং অভিনয়শিল্পী।
  • ১৮৯৯ - জিন ইটিন্নি ভ্যালুই, ফরাসি জেনারেল।
  • ১৯০২ - রিচার্ড ডি ডেলেই, শিকাগোর মেয়র।
  • ১৯০৩ - মারিয়া রাইখ, জার্মান বংশোদ্ভূত গণিতবিদ এবং প্রত্নতত্ত্ববিদ।
  • ১৯০৫ - ভারতীয় বাঙালি লেখক ও সাহিত্যিক শ্যামলকৃষ্ণ ঘোষ। (মৃ.১৯৮৮),জোসেফ কটেন, মার্কিন অভিনেতা।
  • ১৯০৭ - সুখদেব থাপার, ভারতীয় মুক্তিযোদ্ধা।(মৃ.১৯৩১)
  • ১৯০৯ - জেমস মেসন, ইংরেজ অভিনেতা।
  • ১৯১৫ - পল স্যামুয়েলসন, বিখ্যাত মার্কিন অর্থনীতিবিদ ও আধুনিক অর্থনীতির জনক। (মৃ. ২০০৯)
  • ১৯১৫ - চারু মজুমদার, ভারতীয় বিপ্লবীনেতা।(মৃ.২৮/০৭/১৯৭২)
  • ১৯৩২ - প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী সাগর সেন ।(মৃ.০৪/০১/১৯৮৩)
  • ১৯৩৫ - টেড ডেক্সটার, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
  • ১৯৬৭ - মাধুরী দীক্ষিত, প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
  • ১৯৮১ - প্যাট্রিস এভরা, ফরাসি-সেনেগালীয় আন্তর্জাতিক ফুটবলার।

প্রয়াণ

  • ১১৫৭ - রুশ যুবরাজ ইউরি ডলগোরুক।
  • ১৮৮৬ - মার্কিন নারী কবি এমিলি ডিকিনসন।
  • ১৮৯৪-ভূদেব মুখোপাধ্যায়, একজন বিশিষ্ট লেখক এবং শিক্ষাবিদ।(জ.২২/০২/১৮২৭)
  • ১৯৩৬- স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়,ভারতের যশস্বী বাঙালী শিল্পপতি।(জ.২৩/০৬/১৮৫৪)
  • ১৯৯৪ - সুরকার, কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক আবদুল আহাদ।

ছুটি ও অন্যান্য

  • আন্তর্জাতিক পরিবার দিবস।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়