সায়ন্তন সরকার -এর রচিত গদ্য ফিরে এসো মেজো কাকা

ফিরে এসো মেজো কাকা

সায়ন্তন সরকার 
বর্ধমান, ৭২৩১০৩, ওয়েস্ট বেঙ্গল

আমার কাকার নাম মানস কুমার সরকার , আমি তার ভাইপো সায়ন্তন সরকার । আজ বহু বছর কেটে গেলো তুমি ছেড়ে চলে গেছো । আমায় প্রায় ১৩ বছর হয়ে গেলো তুমি নেই । আমার পাশে অনেক খুঁজেছি তোমায় আজও খুঁজে চলি কিছুতেই আজও তোমার দেখা পাই না ।
বার বার অন্ধকারে হাতড়েছি তবুও তোমায় খুঁজে পাইনি । মেজকাকা অনেক খুঁজেছি তোমায় তবুও তোমায় আজও খুঁজে পাইনি ।
১৩ টা বছর তোমায় ছেড়ে একা কাটিয়ে দিলাম । খুব একা ও অসহায় লাগে তোমায় ছেড়ে । আজও যদি একবার দেখা হত তোমার সাথে এই আশায় আজও পথ চেয়ে থাকি তবুও তুমি ফিরে আসোনি । পারলে একবার দেখা করে যেও আমার সাথে । মেজোকাকা অনেকদিন দেখিনি তোমায় খুব দেখতে ইচ্ছে করে তোমার ওই এক গাল হাসি ভরা , সেই মুখ , সেই চোখ , সেই কুঁচকে থাকা চুল গুলো , যে চুল গুলো আমি হাত দিয়ে টানতাম । খুব ভালোবাসি তোমায় আজও সত্যিই খুব ভালোবাসি । তোমায় আজও বড্ড ভালোবাসি তোমায় মেজোকাকা ।
তোমাকে ছেড়ে থাকতে একদম ভালো লাগে না । আর সয় না তোমায় ছেড়ে থাকার যন্ত্রণা ।
তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত এবং সময় আমার আজও মনে আছে ।
জানি না তুমি কেনো একেবারে পৃথিবী ছেড়ে চলে গেলে । সেদিন আমরা ২ জন বাইরের ঘরে না শুলে হয়তো ওই ভয়ংকর ঘটনা ঘটে যেতে না পারত । আমার মনে হয় অনেক সময় এই ঘটনার জন্য নিজেকে দোষী মনে হয় । আমিই সেদিন তোমার কাছে শোবার জন্য আবদার করেছিলাম । আজও মনে আছে আমার সেদিনের ওই ঘটনা । আর তারপর তোমার চলে যাওয়া আমি আজও ভুলতে পারিনি । মেজোকাকা যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও । মেজোকাকা তোমার এই অসহায় ভাইপো বলছে যেখানেই থেকো ভালো থেকো । জানি তুমি হয়তো ফিরে আসবে একদিন । এই আশা বুকে নিয়ে পথ চেয়ে আছি , তার সাথে এও জানি তুমি না ফেরার দেশে চলে গেছো পারলে ফিরে এসো । বড্ড ভালোবাসি তোমায় মেজকাকা । অপেক্ষা করবো তোমার জন্য সারাজীবন মেজোকাকা ।
সায়ন্তন সরকার





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়