পোস্টগুলি

সামসুজ জামান লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আন্দামানে বাংলা মাধ্যমের দৈন্যদশা | সামসুজ জামান

ছবি
অ্যাওয়ার্ডস - ০৩ প্রবন্ধ...... "আন্দামানে বাংলা মাধ্যমের দৈন্যদশা " সামসুজ জামান কোলকাতা,পশ্চিমবঙ্গ,ভারত আন্দামানের বাঙ্গালীদের বর্তমান ভাষাগত অবস্থা নিয়ে দুই চার কথা লেখার সুযোগ পেলাম। খুব গভীর তত্ত্বকথার মধ্যে না গিয়ে গল্পচ্ছলে সেই অবস্থার কিছুটা পর্যালোচনা করার চেষ্টা করছি। এ কথা সকলে বিদিত আছেন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ৫৭২ বিচ্ছিন্ন দ্বীপের সমষ্টি। তবে বর্তমানে কেবলমাত্র ৩৮ টি দ্বীপে বসবাস করার উপযুক্ত পটভূমি ও পরিবেশ বিদ্যমান। কোনও কোনও দ্বীপ এখনো  প্রায় দুর্গম। সে যাই হোক কবি অতুল প্রসাদ সেনের কথায় -- "নানা ভাষা নানা মত নানা পরিধান / বিবিধের মাঝে দেখ মিলন মহান।// এই কবিতার সার্থক প্রতিচ্ছবি দেখা যাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এখানে বর্ণ, ভাষা, ধর্ম সমস্ত কিছুর অপূর্ব এক সম্মিলন ঘটেছে। কিন্তু এটাও বাস্তব যে এই মিল মিশে ধর্ম, রাজনীতি, ভাষা, সংস্কৃতি, শিল্প, সংগীত - সবকিছুই যেন তার স্বতন্ত্রতা হারিয়ে ফেলেছে এবং বলাই বাহুল্য একটা আন্দামানের নিজস্ব সংস্কৃতির ভাবধারা গড়ে উঠতে চেয়েছে এসবের মাঝে। প্রথমে কথা প্রসঙ্গে শুনেছিলাম পরে স্বচক্ষে দেখেছি যে...

সুনামির দুঃস্বপ্নের স্মৃতি - সামসুজ জামান

ছবি
রচনা...... "সুনামির দুঃস্বপ্নের স্মৃতি" সামসুজ জামান কোলকাতা,পশ্চিমবঙ্গ,ভারত  [ সেই দুঃস্বপ্নের স্মৃতিটা থেকে থেকে আমাকে অনেক তাড়িয়ে নিয়ে বেড়ায়। সুনামি নিয়ে লিখতে বসে নতুন করে ঝরে পড়লো অনেকখানি চোখের জল । পুরনো সেই দিন স্মৃতির সঙ্গে একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। সেই দুঃস্বপ্নের স্মৃতি কি আর ভোলা যায় কখনো?]    সুনামীতে তো সবই ভালো কিন্তু সুনামিতে মোটেও নয়। এ সুনামিতে শুধু ধ্বংসলীলা, শুধু তান্ডব আর বিপর্যয়।। কথার ছলনা নয় সুনামী এবং সুনামি দুই শব্দের মধ্যে আকাশ পাতাল ফারাক মনে করাতেই একটু কথার কারসাজি দিয়ে শুরু করলাম। হ্যাঁ যে সুনামিতে শুধুই ধ্বংসলীলা, লোকক্ষয় ,ফসল এবং জীবজন্তুর হানি, মানুষের সর্বনাশের একশেষ - সেই সুনামির কথাই আমি বলতে চাইছি। ২০০৪ সালের ২৬ শে ডিসেম্বর। এই পশ্চিমবাংলায় বসবাস করেও আপনাদের অনেকের স্মৃতিতেই সেদিনের সেই বিপর্যয় কোন না কোন ভাবে দাগ কেটে বসেছে। অনেকেরই ধারণা হয়ে...