পরিত্রাণ | মিঠুন রায়

গল্প......

"পরিত্রাণ"
মিঠুন রায়
বিশালগড়,সিপাহীজলা
পরিত্রাণ | মিঠুন রায়
প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরে শতরূপার নিকট থেকে অসহনীয় গালাগাল শুনতে করতে হয় মানবকে।মনে হয় যেন এই নরক থেকে পরিত্রাণের আর উপায় নেই।কিন্তু সমস্যাটা কোন জায়গায়,আসলে শতরূপা পছন্দ করেনা মানবের মাকে।এমনকি মানবের প্রতিও তার কোনো ভালোবাসা নেই।শতরূপার জীবনে মূল নিয়ন্তা তার মা।যে নিজের সংসার ভেঙ্গে তছনছ করে,এখন মেয়ের সংসার ভাঙতেও সচেষ্ট।যদিও মাতৃপ্রেমে অন্ধ শতরূপা বিয়ের পর একদিনও স্বামীর সংসারকে আপন করতে উদ্যোগী হয় নি।তার লোভ মানবের বিশাল সম্পত্তির উপর।আর এ কারণেই শতরূপা তার মায়ের পরামর্শে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে সবকিছু নিজের নামে আয়ত্ত্ব করতে।
   কিন্তু বিধি বাম।আচমকা শতরূপার বাবার মৃত্যু হলে তার মা একা হয়ে পড়ে।নিজ বাড়িতে মাকে নিয়ে আসার জন্য সে চাপ দিতে থাকে মানবকে।অগত্যা মানব একদিন বিশাল ব্যবসা ছেড়ে অগোচরে পালিয়ে যায় বাড়ি থেকে।সন্তান হারিয়ে মানবের বিধবা মা দিশেহারা।কয়েক মাস বাদে মানব চলে যায় হিমালয়ের পাদদেশে স্বামী অধবেশানন্দজীর আশ্রমে।স্বামীজীর মুখে আধ্যাত্মিক তত্ত্ব কথা শুনে চৈতন্য হয় মানবের।স্বামীজীর নিকট দীক্ষা পান।আশ্রমের বসবাস শুরু করেন মানব।তার জীবনে যেন নতুন সূর্যোদয় হয়।
   কয়েকবছর বাদে মনে পড়ে নিজ মায়ের কথা।ফিরে আসেন বাড়িতে।কিন্তু একি বাড়ির যে চেহারা বদলে গেছে।মায়ের ছবিতে টাঙানো পুরোনো মালায় ধূলো জমে আছে অনেক দিন ধরেই।মুখ ভর্তি দাড়ি মানবের।চেহারা য চেনাই মুশকিল।ছোট্ মেয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে;অথচ বাবাকে চেনে না।শতরূপা এখন ব্যবসার কাজে কলকাতায় গিয়েছেন।আর বাড়িতে শুধু শয্যাশায়ী শতরূপার মা,আর ছোট্ট মেয়ে আর কাজের আয়া।মানবের মনে হল যাইহোক এই নরক কুন্ড সংসার থেকে যে পরিত্রাণ সে পেয়েছে,এ জীবনে এটাই তার শ্রেষ্ঠ প্রাপ্তি।অতএব আর পিছুটান নশয়।জীবনে নতুনত্বের সন্ধানে সে আবার ফিরে গেল ভিন্ন পথে।
মিঠুন রায়
মিঠুন রায়
লেখক পরিচিতি: 
লেখক মিঠুন রায় বরিষ্ঠ প্রাবন্ধিক ও কবি।পেশায় সরকারি শিক্ষক।বিজ্ঞান স্নাতক।ত্রিপুরা,কলকাতা,আসাম সহ প্রতিবেশী বাংলাদেশেও বিভিন্ন লিটল ম‍্যাগাজিন ও সংবাদ পত্রে লেখকের প্রবন্ধ,গল্প ও কবিতা বিভিন্ন সময়ে প্রকাশ হচ্ছে।এ পর্যন্ত লেখকে ছয়টি প্রবন্ধ গ্রনটহ সহ একটি কাব‍্য সংকলন প্রকাশ হয়েছে।লেখক বরাবরই সৃজনশীলতায় বিশ্বাসী।

লেখা পাঠানোর জন্য আহ্বান 
👇

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়