ঈশ্বর আমার প্রভু | অর্ঘ্যদীপ চক্রবর্তী

কবিতা......

" ঈশ্বর আমার প্রভু"
অর্ঘ্যদীপ চক্রবর্তী

ঈশ্বর আমার প্রভু,
ওরে তিনিই সবার প্রভু।

এ বিশ্ব-ব্রম্ভান্ড যাঁর হাতের উপর রে-
তি

এই ত্রিভুবন যাঁর হাতে গড়া রে-
তিনিই আমার প্রভু।

সূর্য,চন্দ্র,গ্ৰহ,তারকা
যাঁর আদেশ মেনে চলে সদা-
তিনিই আমার প্রভু।

সৃষ্টি,ধ্বংস যাঁর কাছে এক নিমেষের খেলা রে-
তিনিই আমার প্রভু।

সাগর গর্ভে এত মুক্তা,
পর্বত চূড়ায় এত বরফ,
যিনি গড়লেন এ বিশ্ব, তাঁর সৃষ্টির এত কারুকার্য!
তিনিই আমার প্রভু।

এ বহুরূপী প্রকৃতি যাঁর আজ্ঞা পালন করে রে-
তিনিই আমার প্রভু।

এ বিশ্ব-
কত সৌন্দর্য,কত রূপে ভরপুর।
এসব কা’র দান?
ওরে এ যাঁর দান রে-
তিনিই আমার প্রভু।

এ বিশ্বের এত ফুল,এত ফল-
তাদের এত রঙ, এত সুবাস-
ওরে এসব কা’র সৃষ্টি?
এ যে তিনিই রে-
তিনিই আমার প্রভু।

এ বিশ্বের এত প্রাণীকূল,
তাদের কত বিচিত্রতা!
এসবের মালিক যিনি রে-
তিনিই আমার প্রভু।

সবকিছু ফেলে-
তাঁর হাতে গড়া সবচেয়ে খাঁটি রত্ন হলো এটি-
'মানুষ' নামে যা খ্যাত।
তাই আমরা করি তাঁরই জয়গান আজীবন।
এ যে তাঁর অশেষ দয়ার দান রে-
তিনিই আমার প্রভু।

লেখা পাঠানোর জন্য আহ্বান 
👇

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়