ভ্যালেন্টাইন্স ডে | বাপী নাগ
কবিতা....
"ভ্যালেন্টাইন্স ডে"
বাপী নাগ
চাকদহ,নদীয়া,পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ
ভ্যালেন্টাইন্স ডে কথা দিলাম
তোমায় ভালোবাসবো।
ভালোবেসে আমার এ হৃদয়ে
তোমার ছবি আঁকবো।
আকাশের তারা হয়ে জ্বলবো
তোমায় যে দেখব।
দখিনা হাওয়া হয়ে যে আমি
অনেক ফুল ঝরাবাে।
তোমায় আমি ভালোবাসবো
মন প্রাণ জুড়াবো।
ভালোবেসে বুঝিনা আমি যে
অবুঝে মন ভরাবো।
সবুজ ঐ গাছের পাতা হয়ে
এই চোখ জুরাবাে।
শূন্য পথের পথিক হয়ে আজ
পথ আমি দেখাবো।
ফুলের কুড়ি হয়ে রঙ ছড়াবো
মনের কথা বলব।
ভালো প্রেমিক হয়ে তোমার যে
আমি মন ভােলাবাে।
মিষ্টি চাঁদের মিষ্টি ওই আলাে
আজ তোমায় দেখাবো।
নীল আকাশে তারাদের মেলা
সন্ধ্যাবেলায় তা দেখব।
আজ যে তোমায় কথা দিলাম
তোমার পাশে থাকবো।
ভালোবেসে তোমার কাছে এসে
তোমার কথা শুনবো।
লেখা পাঠানোর জন্য আহ্বান
👇

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন