প্রবন্ধ অপেক্ষা সেক আসমত প্রথমেই একজন কবির কথাই বলি -সেই ঝড়টা এখনও আছে, তফাৎ শুধু মেঘগুলোর |আগের মতো আর বৃষ্টি নামেনা, যদিও বা বৃষ্টি নামে, সেখানে সৃষ্টির কোনো রসদ থাকেনা |এই ভাবে কেটে যায় দিন, ক্রমশ বিন্দুর লড়াই |কে কাকে ছুঁলো এই নিয়ে কারোর মাথা ব্যাথা নাই | অভিনেতা অনির্বান ভট্টাচার্য বলেছিলেন -"দেখুন সমস্যাহীন পৃথিবী হয়না |সমস্যা,অভাব,নেগেটিভি অবসাদ এই গুলো থাকবেই |মূলত এই গুলো থেকে পালিয়ে লাভ নাই "|ঠিক যেমন আমাদের দেশে এখনও অনেক মানুষ দু বেলা দু মুঠো মুখে অন্ন তুলতে পারেনি |সেটা তাঁদের অসহাত্ব এর কারণে |তাঁরা চাইলে নিজেদের শেষ করে দিতে পারতেন |কিন্তু তাঁরা নিজেদের শেষ করে দেননি |কারণ তাঁরাও অপেক্ষায় রয়েছে এখনও মানসিকতা,মানবতা বেঁচে আছে বলে |জয় হোক মানবতার,জয় হোক মানসিকতার,জয় হোক আন্তরিকতার,জয় হোক অপেক্ষার | স্বাধীন ভারতবর্ষে কিছু দিন আগে স্বাধীনতা দিবস পালিত হলো |স্বাধীনতা শব্দটির একটা আলাদা প্রাণ রয়েছে |একটা স্বপ্ন, একটা আবেগ, একটা ভালোবাসা এই গুলি স্বাধীনতা শব্দটির মধ্য দিয়েই প্রতিফলিত হয় |কী বিচিত্র দেশ এই ভারতবর্ষ!শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবা, সমস্ত কিছুর ...