সেক আসমত-এর অপেক্ষা
অপেক্ষা
সেক আসমত
প্রথমেই একজন কবির কথাই বলি -সেই ঝড়টা এখনও আছে, তফাৎ শুধু মেঘগুলোর |আগের মতো আর বৃষ্টি নামেনা, যদিও বা বৃষ্টি নামে, সেখানে সৃষ্টির কোনো রসদ থাকেনা |এই ভাবে কেটে যায় দিন, ক্রমশ বিন্দুর লড়াই |কে কাকে ছুঁলো এই নিয়ে কারোর মাথা ব্যাথা নাই |
অভিনেতা অনির্বান ভট্টাচার্য বলেছিলেন -"দেখুন সমস্যাহীন পৃথিবী হয়না |সমস্যা,অভাব,নেগেটিভি অবসাদ এই গুলো থাকবেই |মূলত এই গুলো থেকে পালিয়ে লাভ নাই "|ঠিক যেমন আমাদের দেশে এখনও অনেক মানুষ দু বেলা দু মুঠো মুখে অন্ন তুলতে পারেনি |সেটা তাঁদের অসহাত্ব এর কারণে |তাঁরা চাইলে নিজেদের শেষ করে দিতে পারতেন |কিন্তু তাঁরা নিজেদের শেষ করে দেননি |কারণ তাঁরাও অপেক্ষায় রয়েছে এখনও মানসিকতা,মানবতা বেঁচে আছে বলে |জয় হোক মানবতার,জয় হোক মানসিকতার,জয় হোক আন্তরিকতার,জয় হোক অপেক্ষার |
স্বাধীন ভারতবর্ষে কিছু দিন আগে স্বাধীনতা দিবস পালিত হলো |স্বাধীনতা শব্দটির একটা আলাদা প্রাণ রয়েছে |একটা স্বপ্ন, একটা আবেগ, একটা ভালোবাসা এই গুলি স্বাধীনতা শব্দটির মধ্য দিয়েই প্রতিফলিত হয় |কী বিচিত্র দেশ এই ভারতবর্ষ!শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবা, সমস্ত কিছুর ক্ষেত্রে যে বৈচিত্র লক্ষ করা যায়, তা অন্য কোনো দেশে এতো সুন্দর বৈচিত্র লক্ষ করা যায়নি |তাইতো এই দেশ এতো সুন্দর |
ভারতবর্ষের উদবৃত্ত সুষম গণ বন্টন না থাকার ফলে হাজার হাজার চাল, গম নদীবক্ষে বিসর্জন করা হয় |আর বেঁচে থাকে আমলাশোল, আর বেঁচে থাকে কালাহান্ডি |এখনও ভারতবর্ষের মানুষ দুবেলা, দুমুঠো খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারেনা, অথচ আমরা স্বাধীন দেশের নাগরিক |এ লজ্জা আমাদের সকলের |আমরা যদি ওই অপেক্ষায় বসে থাকা মানুষ গুলোর জন্য কিছু করতে পারতাম, তাহলে এই দেশ আরও সুন্দর হতো |
পরিবর্তন আসুক নব্য এক স্বাধীনতা হাত ধরে, পরিবর্তন আসুক মানুষের চিন্তায়, পরিবর্তন আসুক মানুষের মননে | বেশি কিছু নয়, ওই অপেক্ষাদের জন্য 1% করে দিন |দেখবেন কত সুন্দর একটা মুহূর্ত আপনার সামনে অপেক্ষা করছে |
নাম :সেক আসমত
পিতা :সেক আব্দুল আজিজ
মাতা :আঞ্জুরা বিবি
গ্রাম:পশ্চিম ভাঙ্গনমারী
পোস্ট :জনকা
থানা :খেজুরী
জেলা :পূর্ব মেদিনীপুর
পেশা :সাংবাদিকতা, গৃহ শিক্ষকতা,
ভালোলাগা :বক্তব্য, সঞ্চালনা, সমাজসেবা, লেখালেখি
কর্ণধার :জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন