জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর-Jyotirindranath Tagore
পরিচয় পত্র
শুভ জন্মদিন
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
বাঙালি নাট্যকার, সংগীতস্রষ্টা, সম্পাদক ও চিত্রশিল্পী
জন্ম- ৪ মে ১৮৪৯
প্রয়াণ- ৪ মার্চ ১৯২৫
একজন বাঙালি নাট্যকার, সংগীতস্রষ্টা, সম্পাদক ও চিত্রশিল্পী।স্বকীয় প্রতিভা ছাড়াও অন্যান্য প্রতিভাবানদের খুঁজে বের করার বিরল ক্ষমতা ছিল তার মধ্যে। তিনি তার ছোটোভাই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভার বিকাশে বিশেষ ভূমিকা পালন করেছিলেন।
জ্যোতিরিন্দ্রনাথের ঐতিহাসিক নাটকগুলো হল: পুরবিক্রম (১৮৭৪), সরোজিনী (১৮৭৫), অশ্রুমতি (১৮৭৯), স্বপ্নময়ী (১৮৮২)। হাস্যরসাত্মক নাটকগুলো হল:কিঞ্চিত জলযোগ (১৮৭৩), এমন কর্ম আর করব না (১৮৭৭), হঠাৎ নবাব (১৮৮৪), অলীক বাবু (১৯০০)। অনুবাদসমূহ হল: কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম ও মালতী মাধবা, সুদ্রকের মৃচ্যতিকা, মার্কাস অরেলিয়াসের মেডিটেশনস, শেক্সপিয়ারের জুলিয়াস সিজার, বাল গঙ্গাধর তিলকের গীতারহস্য।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন