পোস্টগুলি

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ১৪২৯

ছবি
লেখাপড়ার "পরিচয়" ওয়েবসাইট সংকলন  রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ১৪২৯ পরিচালনায়:- লেখাপড়ার"পরিচয়" ম্যাগাজিন/প্রকাশনী প্রকাশ:- ২৫ শে বৈশাখ,১৪২৯ (৯ই মে,২০২২) বিষয়: - তোমার মনের রবি ঠাকুর বিভাগ : - অনুকবিতা-কবিতা,অনুগল্প-গল্প,প্রবন্ধ, নাটক-শ্রুতি নাটক,ছড়া এবং অঙ্কন চিত্র। সম্পাদক ও সভাপতি মিলন পুরকাইত ও বিমান প্রমানিক  ৬২৯১২২৭৮৯৭ ও  ৮৩৭১৯৮১২৯৫ যে কয়টি ছবি সংগ্রহ করা গিয়েছে সেই সব ছবি দেয়া হয়েছে

রবীন্দ্রনাথ ঠাকুর 

ছবি
পরিচয় পত্র    শুভ জন্মদিন  রবীন্দ্রনাথ ঠাকুর  সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় বাঙালি সাহিত্যিক জন্ম- ২৫ বৈশাখ ১২৬৮ প্রয়াণ-   ২২ শ্রাবণ ১৩৪৮  অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি...

মাতৃ দিবস-Mother's Day

ছবি
  শুভ দিন মাতৃ দিবস মা'দের প্রতি সম্মান প্রদ্শনের একটি দিন ৮ই মে মা দিবস বা মাতৃ দিবস হল একটি সম্মান প্রদর্শন জনক অনুষ্ঠান যা মায়ের সন্মানে এবং মাতৃত্ব, মাতৃক ঋণপত্র, এবং সমাজে মায়েদের প্রভাবের জন্য উদ্‌যাপন করা হয়। এটি বিশ্বের অনেক অঞ্চলে বিভিন্ন দিনে, সাধারণত মার্চ, এপ্রিল বা মে উদ্‌যাপন করা হয়। এটি বাবা দিবসের অনুপূরক, যা পিতার সম্মান প্রদর্শন জনক অনুষ্ঠান। বিশ্বের সর্বত্র মায়ের এবং মাতৃত্বের অনুষ্ঠান উদ্‌যাপন করতে দেখা যায়। এ গুলোর অনেকই প্রাচীন উৎসবের সামান্য প্রামাণিক সাক্ষ্য, যেমন, সিবেল গ্রিক ধর্মানুষ্ঠান, হিলারিয়ার রোমান উৎসব যা গ্রিকের সিবেল থেকে আসে, অথবা সিবেল এবং হিলারিয়া থেকে আসা খ্রিস্টান মাদারিং সানডে অনুষ্ঠান উদ্‌যাপন। কিন্তু, আধুনিক ছুটির দিন হল একটি আমেরিকান উদ্ভাবন যা সরাসরি সেই সব অনুষ্ঠান থেকে আসেনি। তা সত্ত্বেও, কিছু দেশসমূহে মা দিবস সেই সব পুরোনো ঐতিহ্যের সমার্থক হয়ে গেছে। ছুটির দিনটি ক্রমে এত বেশি বাণিজ্যিক হয়ে পড়ে যে এটির স্রষ্টা আনা জার্ভিস এটিকে একটি "হলমার্ক ...

সেক আসমত-এর অপেক্ষা

ছবি
প্রবন্ধ অপেক্ষা সেক আসমত প্রথমেই একজন কবির  কথাই বলি -সেই ঝড়টা এখনও আছে, তফাৎ শুধু মেঘগুলোর |আগের মতো আর বৃষ্টি নামেনা, যদিও বা বৃষ্টি নামে, সেখানে সৃষ্টির কোনো রসদ থাকেনা |এই ভাবে কেটে যায় দিন, ক্রমশ বিন্দুর লড়াই |কে কাকে ছুঁলো এই নিয়ে কারোর মাথা ব্যাথা নাই |    অভিনেতা অনির্বান ভট্টাচার্য বলেছিলেন -"দেখুন সমস্যাহীন পৃথিবী হয়না |সমস্যা,অভাব,নেগেটিভি অবসাদ এই গুলো থাকবেই |মূলত এই গুলো থেকে পালিয়ে লাভ নাই "|ঠিক যেমন আমাদের দেশে এখনও অনেক মানুষ দু বেলা দু মুঠো মুখে অন্ন তুলতে পারেনি |সেটা তাঁদের অসহাত্ব এর কারণে |তাঁরা চাইলে নিজেদের শেষ করে দিতে পারতেন |কিন্তু তাঁরা নিজেদের শেষ করে দেননি |কারণ তাঁরাও অপেক্ষায় রয়েছে এখনও মানসিকতা,মানবতা বেঁচে আছে বলে |জয় হোক মানবতার,জয় হোক মানসিকতার,জয় হোক আন্তরিকতার,জয় হোক অপেক্ষার |  স্বাধীন ভারতবর্ষে কিছু দিন আগে স্বাধীনতা দিবস পালিত হলো |স্বাধীনতা শব্দটির একটা আলাদা প্রাণ রয়েছে |একটা স্বপ্ন, একটা আবেগ, একটা ভালোবাসা এই গুলি স্বাধীনতা শব্দটির মধ্য দিয়েই প্রতিফলিত হয় |কী বিচিত্র দেশ এই ভারতবর্ষ!শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবা, সমস্ত কিছুর ...

বসন্ত চৌধুরী

ছবি
পরিচয় পত্র   শুভ জন্মদিন  বসন্ত চৌধুরী ভারতীয় অভিনেতা জন্ম- ৫ মে ১৮৪৯  প্রয়াণ - ২০ জুন ২০০০ তিনি কলকাতাভিত্তিক বাংলা চলচ্চিত্র শিল্প এবং মুম্বইভিত্তিক হিন্দি চলচ্চিত্র জগতের একজন অভিনেতা ছিলেন। তিনি পরিচালক অসিত সেন, রাজেন তরফদার, অজয় কর এবং বিজয় বোস পরিচালিত একাধিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন।চৌধুরীর নিজস্ব কাশ্মীরি ও পারস্য শালের সংগ্রহ ছিল। পরিচালক সত্যজিৎ রায় এই সংগ্রহগুলি প্রশংসা করেছিলেন এবং তাঁর নির্মিত মাস্টারপিসগুলির জন্য ব্যবহার করেছিলেন। জন্ম ও শৈশব: - বসন্ত চৌধুরী হাওড়ার আন্দুলের ধনাঢ্য ভরদ্বাজ গোত্রীয় দত্তচৌধুরী কুলে জন্মগ্রহণ করেছিলেন।তিনি ছিলেন সিদ্ধেশ্বর চৌধুরী ও কমলা দেবীর জ্যেষ্ঠ পুত্র। তাঁর ছোট ভাই ছিলেন প্রশান্ত চৌধুরী। খ্যাতিমান এ অভিনেতা নাগপুরে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তাঁর শৈশবকাল কাটিয়েছেন। তাঁর স্কুল এবং কলেজের পড়াশোনা সেখানেই সম্পন্ন হয়েছিল। ১৯৪৫ খ্রিস্টাব্দে তিনি দীন নাথ উচ্চ বিদ্যালয় নাগপুর থেকে ম্যাট্রিক পরীক্ষা শেষ করেন। কলকাতায় স্থানান্তরিত হওয়ার পরে...

গিরীন চক্রবর্তী

ছবি
পরিচয় পত্র  শুভ জন্মদিন   গিরীন চক্রবর্তী বাঙালি কবি ও শিল্প  জন্ম- ৫ মে ১৮৪৯  প্রয়াণ- ২২শে ডিসেম্বর ১৯৬৫    ঢাকা বেতার কেন্দ্রে কাজ করার সময় কাজী নজরুলের  সান্নিধ্যে  আসেন।  নজরুলের মতো সুরকার, তাঁর গানে গিরীন চক্রবর্তীকে দিয়ে সুর করাতেন। কমপক্ষে নজরুলের ৩০টি গানে তিনি সুর দিয়েছেন। তাঁরই উদ্যোগে কলকাতার আকাশবাণীতে পল্লীগীতির অনুষ্ঠান শুরু হয়। আকাশবাণীর  ‘পল্লীগীতি’র ভাগটি তাঁরই  উদ্যোগে  খোলা হয়, পরে  নামকরণ  হয় ‘লোকগীতি’।  কবি  আকাশবাণীর  কলকাতা কেন্দ্র থেকে   পল্লীগীতি, নজরুলগীতি, আধুনিক গান, শ্যামাসংগীত, ভজন, গীত ও গজল নিয়মিতভাবে পরিবেশন করেছেন। দেশ তখন স্বাধীনতা সংগ্রামে উত্তাল, দেশবন্ধু চিত্তরঞ্জনকে কারাগারে রাখা হল। নজরুল লিখলেন "কারার ঐ লৌহকপাট,  ভোঙে ফেল কর রে লোপাট"  গানটি।  সেই  গানে  কণ্ঠ  দিয়েছিলেন  গিরীন চক্রবর্তী।  গিরীন চক্রবর্তীর কণ্ঠে কাজী নজরুলের এই যুগান্তকারী গান।

জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর-Jyotirindranath Tagore

ছবি
পরিচয় পত্র  শুভ জন্মদিন   জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বাঙালি নাট্যকার, সংগীতস্রষ্টা, সম্পাদক ও চিত্রশিল্পী জন্ম- ৪ মে ১৮৪৯  প্রয়াণ- ৪ মার্চ ১৯২৫ একজন বাঙালি নাট্যকার, সংগীতস্রষ্টা, সম্পাদক ও চিত্রশিল্পী।স্বকীয় প্রতিভা ছাড়াও অন্যান্য প্রতিভাবানদের খুঁজে বের করার বিরল ক্ষমতা ছিল তার মধ্যে। তিনি তার ছোটোভাই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভার বিকাশে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। জ্যোতিরিন্দ্রনাথের ঐতিহাসিক নাটকগুলো হল: পুরবিক্রম (১৮৭৪), সরোজিনী (১৮৭৫), অশ্রুমতি (১৮৭৯), স্বপ্নময়ী (১৮৮২)। হাস্যরসাত্মক নাটকগুলো হল:কিঞ্চিত জলযোগ (১৮৭৩), এমন কর্ম আর করব না (১৮৭৭), হঠাৎ নবাব (১৮৮৪), অলীক বাবু (১৯০০)। অনুবাদসমূহ হল: কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম ও মালতী মাধবা, সুদ্রকের মৃচ্যতিকা, মার্কাস অরেলিয়াসের মেডিটেশনস, শেক্সপিয়ারের জুলিয়াস সিজার, বাল গঙ্গাধর তিলকের গীতারহস্য।