তুমি নারী তুমি মা | বাপী নাগ

অ্যাওয়ার্ডস - ০৪
কবিতা......
"তুমি নারী তুমি মা"
বাপী নাগ
চাকদহ, নদীয়া, পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ 

তুমি যে নারী কখনো কন্যা
কখনো অর্ধাঙ্গিনী।
কখনো তুমি মমতাময়ী মা
আমাদের জননী।

এই পৃথিবীতে তুমিই মায়ের 
ভালোবাসা দিয়েছো।
কত কষ্ট যে সহ্য করো তুমি
কতো আদর করেছ।

তোমার জন্য বিশ্বভূবন ধন্য
তুমি যে মোদের মা।
কত কষ্ট যে সহ্য করো তুমি
অন্যায়ে করো ক্ষমা।

তুমি তো আগুন দিয়ে তৈরি
নারী যে অগ্নিকন্যা।
ভালবাসা দিয়ে ঘিরে রাখো 
তুমি নারী অনন্যা।

নারী মানে-ই মা, তুমি দেবী
জীবনে প্রথম নারী।
মোদের মঙ্গল কামনা করো 
তুমি নও অহংকারী।

তুমি মমতাময়ী তুমিই নারী
একাকীত্বের সঙ্গী।
তুমি যে নারী তুমি-ই মহান 
তুমি-ই অর্ধাঙ্গিনী।

প্রত্যেক দিন-ই নারী দিবস
নারী অনুপ্রেরণা।
নারী হলো পরিবারের স্তম্ভ
নেই তার তুলনা।

তুমি নারী তুমি মা | বাপী নাগ

কবির পরিচিতি:

ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি আমার অনুরাগ ছিল,লেখাপড়ার জীবন থেকে বেরিয়ে তারপর নানান কাজকর্মে যুক্ত হয়ে পড়লাম, পরবর্তী সময়ে কাজ করতে করতে বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছি অনেক কিছু দেখেছি। সেগুলো স্মৃতিতে রয়ে গেছে তারপর ভাবলাম যে এই ঘটনা গুলো বা জীবনের অভিজ্ঞতা যদি কোন ভাবে লিপিবদ্ধ করা যায় তাহলে কেমন হয়! সেই বুঝেই আমি লেখা শুরু করলাম আস্তে আস্তে আমি আরো বেশি করে লিখতে থাকি, সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা এসে যায়। একদিন স্বপ্ন ছিল যে আমার কোনো লেখা ছাপা হয়ে বেরোবে, সেটাই আজ সত্যি হতে চলেছে। আপনাদের সামনে আমার লেখা তুলে ধরলাম। আমার এই লেখা পাঠকের ভালো লাগলে আমার কৃতজ্ঞতা বেড়ে যাবে। শুভেচ্ছা সহ।।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়