তোমারি প্রতীক্ষায় | বিক্রম সিংহ (শ্রীবিনা)
অ্যাওয়ার্ডস - ০৪
কবিতা......
কবিতা......
"তোমারি প্রতীক্ষায়"
বিক্রম সিংহ (শ্রীবিনা)
সুরভিপল্লী ,উঃ দিনাজপুর,পঃবঙ্গ,ভারত
বাঁকা মন ভেসে যায়
ভাঙা ভাঙা চাঁদের ছায়ায়
এ পারে আমায় ডাকে
ও পারে দুয়ার নাড়ে
নদীর জোছনায়।
আমি বসে আছি একা
সম্মুখ পানে একখানি চিতা
জ্বলছিলো, নিভে গেছে এবেলা
কাঠ গুলো রপ্ত - তপ্ত
আগুনের ছোঁয়ায়।
যাহারা আসিল সকলি ফিরিল
কেহ কাঁদিল! কেহ হাসিল!
খুশিতে কেহ মদিরা পিহিল
খর -করতালে সকলি নাচিল
গাছের ছায়ায়।
শূন্য ছাই, শূন্য দেহ
পরে আছে হেন,
শূন্য কর্ম, শূন্য কষ্ট
শূন্য অবদান যেন
আজ কিছু নাই
জীবনের পাতায়।
রেখে গেছি যা
রয়ে যাবে তা
সাধের বাসনা ছেড়ে
চলিব ভেসে ভেসে
কলার ভেলায়।
তিন দিন আছি পড়ে
অবহেলা অনাদরে
দেখেনি তো কেউ
খোঁজেনি তো কেউ
চেয়ে রই পথ পানে
তোমারি আশায়।
যদি পার আমারে
ক্ষমা করো ক্ষমা করো
যাচি চরণে
হে পৃথিবীর মহানজাতি!
আপন গরিমায়।
দুয়ারেতে আছি বসে
জন্ম - মৃত্যুর শেষে
তুমিও রেখেছো যে
হৃদয়ের বাহিরে,
রয়ে যাবো এমনি করে
নিঃচুপ আঁধারে
শত - কোটি জনম ধরে
তোমারি প্রতীক্ষায়।
কবির পরিচিতি:
বর্তমানে সরকারি শিক্ষক তা পেশার সাথে যুক্ত। কবিতা ও গল্প লিখতে ভালোবাসি। শ্রীবিনা উপনামে নিয়মিত বিভিন্ন পত্রিকায় কবিতা লিখি।
সম্প্রতি কলকাতা বইমেলায় ২০২৪ স্রোতস্বিনী সাহিত্য পত্রিকায় একটি কবিতা প্রকাশিত হয়।
ভবিষ্যতে আরও বিভিন্ন পত্রিকায় কবিতা প্রকাশ করতে চাই।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন