পাহাড় থেকে জন্ম ঝর্ণার | রানা জামান
অ্যাওয়ার্ডস - ০৪
কবিতা......
কবিতা......
"পাহাড় থেকে জন্ম ঝর্ণার"
রানা জামান
মিরপুর-২,ঢাকা,বাংলাদেশ
পাহাড় থেকে জন্ম নিয়ে
বইছে ঝর্ণা ধারা,
ছুটতে থাকে উচ্ছ্বল হয়ে
বিন্দাস বাঁধন হারা।
পাথর কেটে মাটি কেটে
ছুটতে থাকে নিচে,
চলতে থাকে সামনের দিকে
ফিরে না আর পিছে।
স্বচ্ছ জলের সুঠাম শরীর
তরতরিয়ে চলে,
কোনো ক্ষণে না থেমে ও
গানে কথা বলে।
পাহাড় থেকে নিচে নেমে
আকার বড় হয়ে,
চব্বিশ ঘণ্টা মগ্ন থাকে
মানুষের মন জয়ে।
যখন ঝর্ণা নদী হলো
অস্তিত্বের হয় অন্ত
ঝর্ণার এমন অবসানে
মানে কি মন কন তো?
কবির পরিচিতি:
১।লেখক নাম: রানা জামান ২। প্রকৃত নাম: মোঃ সামছুজ্জামান ভূইয়া ৩। পেশা: বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হিসেবে অবসরপ্রাপ্ত ৪। জন্ম তারিখ: ১৫/০২/১৯৬০ ৫। প্রকাশিত বই-এর সংখ্যা: ৯৯ ৬। সম্মাননা/পুরস্কার: ১) ২০২০ খৃস্টাব্দে ত্রৈমাসিক দিগন্ত সাহিত্য পুরস্কার- কবি হিসেবে ২) ২০২১ খৃস্টাব্দে কলকাতার যুথিকা সাহিত্য পত্রিকা কর্তৃক পরমাণু কাব্য সারথি উপাধি প্রদান করা হয়েছে। ৩) ২০২৩ খৃস্টাব্দে দৈনিক বাঙালির কণ্ঠ পুরস্কার-গল্পকার হিসেবে ৪) ২০২৩ খৃস্টাব্দে ভিন্নমাত্রা সম্মাননা-‘একাত্তরের তরুণ মুক্তিযোদ্ধা’ গল্পের বই-এর জন্য ৫) ২০২৩ খৃস্টাব্দে অফিসার্স ক্লাব ঢাকা-লেখক হিসেবে ৬) ২০২৩ খৃস্টাব্দে গাঙচিল সেরা গ্রন্থ পুরস্কার-‘অপু ও মৎস মানব’ উপন্যাসের জন্য।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন