ভেল্কিবাজি | সুবিনয় হালদার

অ্যাওয়ার্ডস - ০৪
কবিতা......
"ভেল্কিবাজি"
সুবিনয় হালদার
দৌলতপুর,দঃ২৪ পরগণা,পঃবঙ্গ,ভারত

মধ্যযুগের বর্বরতা হার মেনেছে ভার
অশ্রুজলে ঘাট হয়েছে 
সমস্বরে এবার ।
তোল আওয়াজ, 
শালতি চড়ে বালতি ভরো
গুল্তি ছুড়ে গিঁট্টি কষে দাবিয়ে রাখো
আব্রু নিয়ে ছিঁড়ে খেলিস রক্ত নদীর হোলি ? 
টপাটপ রোষানলে উল্কি-
ভেল্কিবাজির কল্কি রে ভাই
ভেল্কিবাজির কল্কি !

আগুনের ফুলকি ওড়ে
ফুলকি ওড়ে- ওই-
অন্ধকারে কালের ঘরে ত্রাসের নাচন
রণ-রঙ্গে সাজছে মাতন
দুর্গন্ধে বাতাস কেন ভরলি ? 
চারিদিকে ধিকধিকিয়ে জ্বলছে যত চুল্লী ;
ভেল্কিবাজির কল্কি রে ভাই
ভেল্কিবাজির কল্কি ! 

দুল্কিচালে খিল্লি মারে অসভ্যতার পাল্কী 
লকলকিয়ে জিভের লালা
টসটসিয়ে লোভের ক্ষুধা গলি-, 
বুলবুলিদের মাঠের ফসল জবরদখল
নিত্য রাতে হাঁড়িকাঠে হচ্ছে কেবল বলি ;
ভেল্কিবাজির কল্কি রে ভাই
ভেল্কিবাজির কল্কি ! 

সাত বেয়ারা সাত সমুদ্র মিলেমিশে এক
সবাই কেমন ঘুপটি মেরে সুপ্ত মনে
করছে রে ভাই বাস, 
ভেল্কিবাজির গিল্লি গিলে
গুপ্তধনে আয়েশ করে দিব্যি আছেন স্যার ;
ঝুল্কি তালে তাল মিলিয়ে জাগছে এবার পল্লী
ভেল্কিবাজির কল্কি রে ভাই-
ভেল্কিবাজির কল্কি !

ভেল্কিবাজি | সুবিনয় হালদার

কবির পরিচিতি:

আমি সুবিনয় হালদার, মূলত আবৃত্তিকার কিন্তু বর্তমান সমাজের ভগ্নদশা দেখে চুপ থাকতে পারিনা । তাই আমি আমার লেখনীর মাধ্যমে সেইগুলো তুলে ধরবার চেষ্টা করি । আমার নিজস্ব কোন বই গ্রন্থ বা উপন্যাস নেই তথাপি আমি লিখে চলেছি নিরন্তর । কবিতা গল্প অণু কবিতা অণু গল্প রম্যরচনা লিখে থাকি। প্রকৃতপক্ষে যা দেখি শুনি, যেকথা বলতে পারিনা সেইগুলো লিখে শুদ্ধ বাতাস নিই (অক্সিজেন) বেঁচে আছি । ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়