স্বপ্নের বেলা ভূমি | হীরামন রায়
অ্যাওয়ার্ডস - ০৪
কবিতা......
কবিতা......
"স্বপ্নের বেলা ভূমি "
হীরামন রায়
বঙ্কিমনগর কেশাইপুর,নদীয়া,পঃবঙ্গ,ভারত
এই বেলা একটি কথা শোন,
তুই কি আমার স্বপ্ন হবি?
তোকে নিয়ে গড়বো বৃন্দাবন,
তোকে নিয়ে লিখবো, লিখে হব কবি।।
এই বেলা দেখ চেয়ে, কান পেতে তুই শোন,
ফাগুন হাওয়া লেগেছে বনে বনে।
পলাশ রাঙা হয়েছে তোরও মন,
প্রেমের ফাগুন লেগেছে কোণে কোণে।।
উচাটন মন হাওয়ায় ওড়ে চুল,
পাতা খসার সময় হয়েছে দেখ।
বেআব্রু দেখ ঐ যে শিমুল পারুল,
ফুল বাহারে দেয় বসন্তেরই ডাক।।
এই বেলা এসব কি তোর চোখে ধরেনা,
ফাগুন হাওয়ায় তোর মনে কি আগুন লাগে না ।
পলাশ রাঙা মুখেও কেন আমায় দেখিস না,
কুহু কুহু ডেকে পাগল করবো তোকে, লুকাতে দেবনা।।
স্বপ্নেই তোকে জড়িয়ে রব স্বপ্নে করবো খেলা,
বেলা শেষে বেলা ভূমিতে এসে দেখিস চেয়ে বেলা।।
আমায় ছেড়ে দূরে দূরে, থাকবি রে তুই যত,
স্বপ্নেই তুই মমতাজ হবি তাজমহল শতশত।।
কবির পরিচিতি:
কবি হীরামন রায় ১৯৭৫ সালের ৯ই ডিসেম্বর নদীয়া জেলার বঙ্কিমনগর কেশাইপুর গ্ৰামে জন্ম গ্ৰহন করেন।
পড়ালেখা বি. কম. পাশ সঙ্গে I.T.I পাশ করে ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে টেকনিক্যাল ডিপার্টমেন্টে বর্তমানে কর্মরত। কবির একক কাব্যগ্ৰন্থ ১) রক্তিম সূর্য ২) সৃষ্টি সুখের উল্লাসে ৩) স্বপ্ন সুখের ৪) বলাকার পাখনা। এছাড়া প্রতিনিয়ত পত্রপত্রিকায় লেখা প্রকাশিত হচ্ছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন