রবিঠাকুর | দেবব্রত মাজী

অ্যাওয়ার্ডস - ০৪
কবিতা......
"রবিঠাকুর"
দেবব্রত মাজী
দেউলপুর,হাওড়া,পশ্চিমবঙ্গ,ভারত

ছোট্ট যখন ছিলে স্কুল ছিল ঘরে, গৃহ শিক্ষক এলে শিখতে তুমি পড়ে। পড়েছে স্ট্যাম্প নোবেলে লিখে তাইতো গীতাঞ্জলি, বন্দিত হৃদয়ে আছো দিই এখনও শ্রদ্ধাঞ্জলি। তোমার কবিতায় পাই আমরা প্রকৃতির স্বাদ, গুনগুনিয়ে থাকি আজও দিইনি কিছুই বাদ। প্রেমে বিহ্বল হয়ে কেউ না কেউ গাইছে, সকাল থেকে সাঁঝ মাঝি নৌকা বাইছে। হলধর উৎসব আজও মানি তোমার অবদান, পালিত হয় সাড়ম্বরে বিলীন হয়নি মান। নাইট উপাধি বর্জনে ব্রিটিশদের মাথা নড়ে, বাংলা সাহিত্যের অবদানে তোমায় মনে পড়ে।

রবিঠাকুর | দেবব্রত মাজী

কবির পরিচিতি:
আন্তর্জাতিক বিশিষ্ঠ কবি ও সহিত্যিক দেবব্রত মাজী অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। ৪৬তম কোলকাতা আন্তর্জাতিক বই মেলায় ৬০টির অধিক সংকলনে নিজেকে তুলে ধরেন এবং এখন সংখ্যাটা ১৩৫ ছুঁয়ে ফেলেছেন। অনলাইন পত্রিকা থেকে ৫০০৫ টির বেশী সন্মাননা পেয়েছেন। তিনি ভারত গৌরব সন্তান সন্মাননা, আন্তর্জাতিক বাংলা সাহিত্য ও সংহতি সন্মান, দুই বাংলার কবিরত্ন সন্মান, শরৎ সাহিত্য রত্ন সন্মান এবং বাংলার শিক্ষা গৌরব সম্মানে সম্মানিত, আন্তর্জাতিক কবিরত্ন সন্মান এবং পাঁচটি বর্ষসেরা সাহিত্য সন্মানে ভূষিত হয়েছেন। বর্তনাম ৪৭ তম কোলকাতা আন্তর্জাতিক বইমেলায় ২২ টির অধিক সংকলনে তাহার কবিতা প্রকাশিত হয়েছে। কর্মজীবনে ৬০টি সন্মাননার মধ্যে ছয়টি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে তাহাকে বর্নাঢ্য সহকারে সন্মানিত করা হয়েছে। সম্প্রতি আলোর দিশা সাহিত্য পত্রিকার বার্ষিক ২০২৩ অনুষ্ঠানে সভাপতির পদ অলঙ্কৃত করেছেন।।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়