এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়
অ্যাওয়ার্ডস - ০৪
কবিতা......
কবিতা......
"এক মুঠো পয়সা"
প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়
কোলকাতা, হাওড়া,পঃবঙ্গ,ভারত
এক মুঠো পয়সার জন্যে মানুষ কত কিছুই না করে,
নিজের কথা পরের কথা মিলিয়ে ফেলে
হারিয়ে যায় শব্দ ভিড়ে |
এক মুঠো পয়সার টানে চেনা যায় কে সে আপনজন,
সুহৃদ উচ্ছৃংখলতায় অতি মিষ্টতার জাঁতাকলে
টুকরো ভাঙা মন |
এক মুঠো পয়সার মোহে ছিন্ন হয় মায়াবীণা আদর্শ পরিবার,
নিষ্ঠুরতার সন্ধিক্ষণে হিংসা-বিদ্বেষ বন্ধনে জীবন হয় তোলপাড় |
এক মুঠো পয়সায় স্বাচ্ছন্দ্যমতো কেনা যায় কতকিছু,
সম্বলহীন মানুষেরা অসহায়তার গৃহে সমাজ হতে ততপিছু |
এক মুঠো পয়সা চিনিয়ে দেয় প্রকৃত উচ্চনীচের ভেদ ---
সর্বকালের চলিত রীতিতে সুপ্ত রয়ে পড়ে মনুষ্যতার জেদ |
এক মুঠো পয়সাই কিন্তু ঘুঁচিয়ে দেয় দুয়ার মুক্ত কত স্বপ্ন,
সম্প্রীতি-বিপর্যয় মুষ্টিমেয় ভাসমান প্রেমে জমা হারানো অন্ন |
এক মুঠো পয়সা সৃজন করে, লালন করে, ছাঁচ গড়ে এক মানুষ,
স্বার্থসিদ্ধি ও শুকনো সহানুভূতির মিলনকালে সরল সমাধানে নিজেই বেঁহুশ |
এক মুঠো পয়সায় তো করতে পারি সম্বলহীনদের দান,
দৃশ্যকল্পে লোক রঞ্জনে মিশে গিয়ে না ভাঙে গুপ্ত আত্মসম্মান |
এক মুঠো পয়সা তৈরী করে এক সুখকর আয়েসী বাসা,
কম্পাসের গায়ে সম্পর্কচ্ছেদ আপন পর বৃত্তাঙ্কনে ক্ষণিকমৃত্যু আশা |
এক মুঠো পয়সা কিন্তু কালের তালে কখনো ভাঙে, কখনো জোড়ে,
কাগজ কিংবা কাঁচের টুকরোর ন্যায় ইতিহাস নতুন শুরুর রচনা গড়ে |
এক মুঠো পয়সায় কেনা যায় জীবনের বেখেয়ালি সব রঙ,
রঙ মেখে সঙ সেজেও আলো আঁধারিতে মিশ্রিত ক্ষণিকের কত ঢঙ |
এক মুঠো পয়সাই সাজায় নব ভাবনায় মোড়া আগমনী নব বৎসর,
আলোর খেলায় আশঙ্কা ভেলায় জীবন খোঁজে শুধু স্বাদমুক্তির প্রহর |
পরিচিতি:
লেখালেখি আমার স্বপ্ন, বাস্তব জীবনের গল্প।গান করে মন ভরে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন