ব্যথিত নারী | স্নিগ্ধা সাউ
অ্যাওয়ার্ডস - ০৪
কবিতা......
কবিতা......
"ব্যথিত নারী"
স্নিগ্ধা সাউ
হরিপুর,পঃ মেদিনীপুর,পঃবঙ্গ,ভারত
নারী জন্ম হওয়ার আগে বুঝতে পারলে সবে,
মাতৃজঠরে তাকে বেঘোরে প্রাণ হারাতে হবে।
কন্যা সন্তান যখন জন্ম হয়ে পড়ে,
বাবা-মার হৃদয় তখন কান্না হয়ে ঝরে।
ছোট থেকে সেই নাক-কান ফোটানোর যন্ত্রণা,
কেউ দিতে আসে না তাদের ভালোবাসার প্রেষণা।
নারীরা বড় হওয়ার সাথে শুরু হয় মাসিক ব্যথা,
সেই সময় শোনা যায় বড়দের নিয়মাবলীর কথা।
সময়ের সাথে সাথে নারীরা হয় নির্যাতিত,
সমাজ কি করতে পারবে তাদের পরিশোধিত?
ছোট থেকে তাদের পরের ঘরের জন্য করা হয় তৈরি,
এটা ঠিকই যে নারীর আসলেই নেই কোন নিজের বাড়ি।
অতিরিক্ত পণের সাথে এবং বিবাহের মন্ত্রে,
বিদায় হলে নারীরা অত্যাচারিত হয় ষড়যন্ত্রে।
কিছুদিন যেতে না যেতে শুরু হয় অশান্তি,
তবে নারীরা কিভাবে পাবে তাদের জীবনে প্রশান্তি?
নারী সেতো কাঁদলে দোষ, সে হাসলে দোষ,
সমাজের মানুষের কিসে তবে সন্তোষ।
গর্ভযন্ত্রণা থেকে শুরু হয় সন্তান সুখ,
পরে সেই সন্তান দেখতে চায় না, বৃদ্ধা মায়ের মুখ।
নারীরা আগে বাবা পরে স্বামী ও শেষে সন্তানের কাছে পরাধীন,
দিনশেষে তবে সমাজ কিভাবে বলে নারীরা স্বাধীন?
যে সমাজে এক মার মৃত্যু বৃদ্ধাশ্রমে, অপর মা জঞ্জালে,
সে সমাজে কোটি টাকা খরচা করে দেবী মা সাজে প্যান্ডেলে।
কবির পরিচিতি:
স্নিগ্ধা সাউ গড় হরিপুরে জন্মগ্রহণ করেন। পিতা গৌতম সাউ।মাতা সন্ধ্যা সাউ। তিনি জেনারেল গভারমেন্ট ডিগ্রী কলেজ মোহনপুর থেকে গ্রাজুয়েশনের দ্বিতীয় বর্ষের ছাত্রী। এবং ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিখন সংস্থা থেকে শিক্ষক হওয়ার ট্রেনিং নিচ্ছেন। পেশা হিসেবে তিনি শিক্ষকতাকে বেছে নেন। তিনি বর্তমানে একজন কলেজ ছাত্রী। তার নেশা বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি। কবিতা, ছড়া, অনুগল্প এবং ছোটগল্পে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। কবিতায় তিনি পাঠকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার সারা জাগানো কবিতা হল নবীন কাকার নিবারুণ কন্যা, বর্তমানে রাখিবন্ধন, কালো মেয়ে, বিসর্জন, অপরাজিতা, স্মৃতির ছেলেবেলা, স্মৃতিচারণে মা, হিমময় সূর্যদয়, বিদায়, নববর্ষ, ব্যথিত নারী, না বলা কথা, ইচ্ছেপূরণে বিদ্যাদেবী, নিশির হাতছানি, শহীদ স্মরণে, ইত্যাদি। একক কাব্যগ্রন্থ ধ্রুবতারা ,অনুদিপ্তা, অজানা শিখা, ইত্যাদি। আরো কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশের পথে।।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন