বিপুলা এই সাহিত্য!! | প্রহ্লাদ কুমার প্রভাস

অ্যাওয়ার্ডস - ০৪
কবিতা......
"বিপুলা এই সাহিত্য!!"
প্রহ্লাদ কুমার প্রভাস
বল্লভপুর,সাতক্ষীরা,বাংলাদেশ

বিপুলা এই সাহিত্যের আমি কতটুকুই বা জানি। দূর থেকে বহুদূর বিস্তৃত শাখা ইহার হৃদয়ে মানি। অতল জলধে ডুব না দিয়া, আমি বুজিব ক‍্যামনে কত জল।। সাহিত‍্যের জলধর এতোই নিগূঢ় না জানি আমি তাহার ফল। অনড় এই সাহিত্য, আমি না বুজি তাহার পরিমাপ। না জানি আমি সাহিত্যিক বাগ্বিধি, না আছে কাব‍্যিক মনোভাব। পৌছানোর সাধ‍্যি নাই মোর একথা হৃদয়ে ধরি। বিপুলা এই সাহিত‍্যের আমি কিছুই না জানি।। নিতান্তই অবুঝ আমি, যেতে পারি নাই তাহার কোন এক ক্ষুদ্র কোণায়। ক্ষুদ্র শক্তি মোর, ক‍্যামনে তাহার ধারে পৌছায়? সরণিতে পড়িয়া থাকা একটুকরা রেণুর ন‍্যায়।। যাইতেও পারি নাই, আমি তাহারই কোণায়। যোগ্যতা নাহি মোর যেতেও পারি নাই তাহার ধারে। সাধ‍্যি নেই জানা মোর, ক‍্যামনে ছুই তাহারে?? নিতান্তই ক্ষুদ্র বুজিয়া আমি, শুধু তাহার সূত্র ধরিয়া টানি। বিপুলা এই সাহিত্য আমি কতটুকুই বা জানি। কোন সাহিত্যিক, কবি নই আমি সর্বদাই মানি। বিপুলা এই সাহিত্যের আমি কতটুকুই বা জানি।।

বিপুলা এই সাহিত্য!! | প্রহ্লাদ কুমার প্রভাস


কবির পরিচিতি:
প্রহ্লাদ কুমার প্রভাস (pk) মাতার নাম পুতুল রানী দাশ। পিতা হারান চন্দ্র দাশ। বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বল্লভপুর গ্রামের বাসিন্দা।
আমি অনেক দিন যাবৎ লেখা লেখি করি বিভিন্ন ধরনের লেখা। যেমন, কবিতা, গান, ছোট গল্প, ছড়া, অণু কবিতা, বড় গল্প, অণু গল্প উপন‍্যাস ধরনের ইত‍্যাদি।
আগে কখনো আমার লেখা প্রকাশ করিনি। সম্প্রতি 2024 সালের জানয়ারি মাসে আমার লেখা প্রথম প্রকাশ পায় একটা অনলাইন পোর্টালে।
সেখানে থেকে আজ পযর্ন্ত মাত্র একমাসে আমার লেখা বিভিন্ন পত্র পত্রিকাসহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক পরিষদে প্রকাশ পায়। যেখান থেকে সরাসরি হাতে কোন পুরুষ্কার বা সম্মাননা না পেলেও বিভিন্ন পরিষদ থেকে দৈনিক,
সাপ্তাহিক সেরা কবি বা কবিতার সম্মান সনদের সফট কপি প্রদান করেছে। অনেক আন্তর্জাতিক প্রতিষ্টানেের পরিষদ থেকেও এই সম্মাননা দিয়েছে।
আপাত আমি একজন স্টুডেন্ট বাংলাদেশের সাতক্ষীরা সরকারি কলেজ, অর্নাস প্রথম বর্ষ, ম‍্যাথমেটিক্স ডিপার্টমেন্ট।
কোলকাতা, সাহিত‍্যমেলা মুর্শিদাবাদ, বহরম পুর দৈনিক শৃন্বান্ত থেকেই ও আমার লেখা প্রকাশ হয়েছে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়