বন্ধুর পথে | রবীন্দ্রনাথ দাস

অ্যাওয়ার্ডস - ০৪
কবিতা......
"বন্ধুর পথে"
রবীন্দ্রনাথ দাস
বিলাসপুর,বিলাসপুর,ছত্তিসগড়,ভারত 


পৌষালী রোদ আদর করে কষ্টে ভরা মনের মাঝে, জীবনের এই বন্ধুর পথে, এইটুকু যে অনেক সাজে। কুহেলিকার পথের বাঁকে এসে দাঁড়ায় স্নিগ্ধ রূপে, আদর ভরা স্নেহ দিয়ে ভুলিয়ে দেয় নিজের ধুপে। জীবনের এই চাওয়া পাওয়া মায়ার ঘোরে ঘুরতে থাকি, স্নেহের আঁচল সামনে পেলে হৃদয় আমার তাতেই ঢাকি। ঘাত প্রতিঘাত চড়াই-উতরাই তরঙ্গ যে উঠে নামে, তারই সাথে সঙ্গ জুড়ে পথ চলেছি লক্ষ্য ধামে। পারের তরী দেখলে ঘাটে উদাস মনে শান্তি আনে, জীবন নদী যাই যে বেয়ে কৃপায় ভরা বৈঠার টানে।

বন্ধুর পথে | রবীন্দ্রনাথ দাস


কবির পরিচিতি:

রবীন্দ্রনাথ দাস কোলকাতায় জন্মগ্রহণ করেন।
কবি শৈশব এবং কৈশোর বেড়ে উঠে কোলকাতায়।
কোলকাতার বঙ্গবাসী কলেজে শিক্ষা লাভ করে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক ।
একক কাব্যগ্রন্থ "অঞ্জলি " কোলকাতা বইমেলা ২০২৩ প্রকাশিত হবার,
পর যৌথ কাব্যগ্রন্থ "দুই বাংলার কাব্যমালা" বাংলাদেশ গ্রন্থমেলায় , আত্মপ্রকাশ করে।
এছাড়াও কাব্যগ্রন্থ 'হৃদয়ের কথা' পুজোর সময় প্রকাশিত হয়।
তাঁর কিছু প্রবন্ধ, ছোট গল্প এবং অনেক কবিতা সন্মানিত করেছেন বিভিন্ন পত্র পত্রিকায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়