একুশগাঁথা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়
অ্যাওয়ার্ডস - ০৩
কবিতা......
কবিতা......
"একুশগাঁথা"
প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়
কোলকাতা, হাওড়া,পঃবঙ্গ,ভারত
ওরে, প্রাণের মানের একুশ ডাকছে আয়,
সপ্তসুরে মনভরে পাখিরা কত গান গায়!
মনে করি না সেই ভাষার প্রতি সম্মান কথা,
যেথা রফিক, সালাম, বরকতের রক্তে গাঁথা |
জব্বার, শফিউর মাঝারে নীরবে বলি আরও কত প্রাণ,
অশ্রু লয়ে রক্ত বয়ে গর্বিত মোদের বাংলা ভাষার মান |
একুশ ফিরিয়েছে মুক্ত প্রান্তে হৃদয় বীণায় মনুষ্য হুঁশ,
যারা সেবন করেনি কলসিপূর্ণ অসত্য লালসার হিংসার ঘুষ |
আমি বাঙালী একুশের টানেই শিরায় শিরায় আমার অহংকার--
স্বার্থ ত্যাগে দেশকে বাসব ভালো, এ হেন চিরকালের অঙ্গীকার
মা বলে শুদ্ধ-কোমলে, সজলে-কোলাহলে, ডাকি মাগো,
ভোরের শিশিরে বেদনার গভীরে আসন্ন জয়ের অশ্রু জাগো |
মাটির টানে জীবন দানে শহীদ- মেলায় তব নমি,
রক্ত স্নানে শান্তির গানে অবসরে ধ্বনিত স্নেহের পুন্যভূমি |
ছিনিয়ে নাও তব অধিকার, যা কন্ঠের দাবীদার,
হিংসা কেটে যুদ্ধ ঘেটে খুঁজে আনি সত্যভান্ডার |
ঝরেছে উদাসীন কুঁড়ি, নড়েছে সহ্যের গুঁড়ি ,
দুঃখ ভুলে, সুখের দুয়ার খুলে স্মরণের হাওয়ায় ঊড়ি |
শহীদ স্মরণে ভাষার বরণে শ্রদ্ধালুন্ঠিত মম মাথা,
কৃষ্ণচূড়া শিমূল বাণে স্মৃতিচাদরে সংক্ষেপিত একুশগাঁথা ||
পরিচিতি:
লেখালেখি আমার স্বপ্ন, বাস্তব জীবনের গল্প।গান করে মন ভরে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন