মায়ের মুখের মাতৃভাষা | সুদীপ্ত দে
অ্যাওয়ার্ডস - ০৩
কবিতা......
কবিতা......
"মায়ের মুখের মাতৃভাষা"
সুদীপ্ত দে
সোদপুর ,পশ্চিমবঙ্গ,ভারত
কতোদিন গেছে কেটে রয়েছি আমি বিদেশ বিভুঁই হয়ে
কতোকাল হয়নি শোনা বাউল ফকিরের একতারা।
গেছে দিন কতো বয়ে শুধুই বিদেশী মরীচিকার পাছে ধেয়ে।
বড়ো ক্লান্ত আজ,
ফিরতে চাই "মা" তোমার শীতল কোলে।
দেখিনি কতোকাল পলাশ শিমুলবাহার,
শুনিনি কতোকাল কোকিলের মধুর গান।
কতো যুগ পড়িনি "আমার রবীন্দ্রনাথ"
দৃষ্টির আড়ালেই রয়েছ মায়ের ভাষা আমার।
আজ আমি বড়োই ক্লান্ত,
স্প্যানিশ, ফরাসিতে দিন অতিক্রান্ত।
এবার ফিরবো "মা" তোমার ঘরে,
সেই মাটির কুঁড়ে, ফেলে আসা কৈশরে,
সেই সহজ পাঠ, আবোল তাবলের দেশে,
সেই শ্যামলী বসুন্ধরায়, স্নিগ্ধ তটিনীর তীরে।
দিন তো গেছে কতো বয়ে,
প্রবাসে চেরির সুবাস আর বাইবেলের স্তব শুনে।
সে সব আজ বিরক্তিকর।
হাঁফ ধরেছে প্রাণে,
ফিরবো এবার ওই মাটির টানে।
কতো প্রেম, কতো স্নেহ, কতো আদরের মায়ের ভাষা
প্রাণ জুড়ে দক্ষিণ হাওয়া, মুক্তি আমার বাংলা ভাষা।
তোমায় ঘিরে কাব্য লেখা, তোমায় নিয়ে সুর বাঁধা
তোমার মাঝে রক্ত স্মৃতি, তুমি মোর একুশে ফেব্রুয়ারী।
মনের মুক্তি তোমার মাঝে, কান্না স্মৃতি তোমায় ঘিরে,
সহজ পাঠে শিশুর ভাষা, তরুণ মনের আলোর দিশা,
যৌবনে তোমায় ঘিরে প্রেম বিরহ "নষ্টনীড় " এ,
"জীবন স্মৃতি "র পাতায় পাতায় পরশ তোমার নিত্য গাঁঠায়।
বাংলা, তুমি মোর সাধের প্রিয়, আমার মায়ের মাতৃভাষা।
কবির পরিচিতি:
আমি সুদীপ্ত দে।
একটা ছোট সরকারি চাকরি করি কিন্তু ভালো লাগার জায়গা ছন্দের বাঁধন।
অত্যন্ত নবীন আর আনকোরা এই জগতে।
তবুও ছোট ছোট চেষ্টা করে চলেছি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন