কি করে পাবে তাকে ফিরে | রবীন্দ্রনাথ দাস
অ্যাওয়ার্ডস - ০৩
কবিতা......
কবিতা......
"কি করে পাবে তাকে ফিরে"
রবীন্দ্রনাথ দাস
বিলাসপুর,বিলাসপুর,ছত্তিসগড়,ভারত
তুমি আজ কান্নায় ভেঙে পড়েছো,
এই নিয়ে ঠাট্টা- তামাশা হবে,-
বোঝনি কি আগে?
ওরা তো এই নিয়ে চর্চায় সারাক্ষণ,
নতুন রসদে মশগুল টেবিলে
ব্র্যান্ডের বোতলে বুদবুদের উজান বসন্তের ফাগে।
হাত-পা-মুখ সব বেঁধে রাখো, ---
কোনও কথার জন্ম না হয় মনে,
সহ্য করে যাওয়াটা-ই পরাধীনতার স্বভাব।
হিটলার, গোয়েবলসের পথে বর্তমান হাঁটে
রক্ত গঙ্গার সাথে তোমার অশ্রুজলে
বহে আনে ভগীরথের ভাব।
তুমি যাকে খুঁজতে বেড়িয়েছো পথে
অসীমের মাঝে ছোট্ট একটি ঘটনা,
কখন মিশে গিয়েছে সে তার মহাপ্রাণে।
বৃথা কান্নাকাটি অবুঝের মতো,
কেন নেমেছো, কি পাওয়ার আশায়
অহল্যার ফিরে আসার শর্ত ছিল, ছিল তাঁর মানে।
কিন্তু তোমার কান্নায় যে সহানুভূতি হাসে,
তবুও ফিরে পেতে চাও তাকে!
কবির পরিচিতি:---
রবীন্দ্রনাথ দাস কোলকাতায় জন্মগ্রহণ করেন।
কবি শৈশব এবং কৈশোর বেড়ে উঠে কোলকাতায়।
কোলকাতার বঙ্গবাসী কলেজে শিক্ষা লাভ করে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক ।
একক কাব্যগ্রন্থ "অঞ্জলি " কোলকাতা বইমেলা ২০২৩ প্রকাশিত হবার,
পর যৌথ কাব্যগ্রন্থ "দুই বাংলার কাব্যমালা" বাংলাদেশ গ্রন্থমেলায় , আত্মপ্রকাশ করে।
এছাড়াও কাব্যগ্রন্থ 'হৃদয়ের কথা' পুজোর সময় প্রকাশিত হয়।
তাঁর কিছু প্রবন্ধ, ছোট গল্প এবং অনেক কবিতা সন্মানিত করেছেন বিভিন্ন পত্র পত্রিকায়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন