খোকা ফিরবে না আর ঘরে | প্রহ্লাদ কুমার প্রভাস
অ্যাওয়ার্ডস - ০৩
কবিতা......
কবিতা......
"খোকা ফিরবে না আর ঘরে??"
প্রহ্লাদ কুমার প্রভাস
বল্লভপুর,সাতক্ষীরা,বাংলাদেশ
সকাল থেকে শব্দ ভীষণ ফাটছে যেন বোম।
রঙিন আকাশ ঢেকে গেছে, গন্ধে বন্ধ দম।।
চিৎকার, হাহাকার, বাড়ি ঘর পুড়ে ছারখার সূর্যের আলো যে নিভেছে।
দিগ হতে দিগন্তে, দাঁড়িয়ে সবাই আজ জীবনের অন্তে ধোঁয়ায় দেশ ঢেকেছে।
সকাল থেকে চিৎকার কত, কর্ণে আসে অবিরত ছেলেটা বের হয়েছে সেই সকালে।
বলে " মাগো, যাচ্ছি আমি, সাবধানে থেকো তুমি হয়তো বুঝি ফিরবো না আর ঘরে।।
মাগো, ভাষার জন্য লড়ছে সবে, এই দাসত্ব আর কতদিন রবে, আমরা যদি না যায়?
কথায় বলে, দেশ জ্বলে তরুণের তারুণ্যে না হলে আগুয়ান মোদের এই জন্ম যাবে যে বৃথায়।।
বলো, কেমনে মোরা সই? ভাষা তো মোদের তোমারই মতোই দাও হে বিদায়।
ফিরে যদি আর না আসি মা, একদমিই তুমি কেঁদো না এবার আমি যায়?""
"মায়ের মন, বোঝে না এখন সন্তান ছেড়ে কেমনে বেঁচে রই??
বৃথা জন্ম আমার, ভয় বুকে সন্তান হারানোর যন্ত্রণার তবু বুকে পাথর চেপে রই।
আজকের শিশু আগামীর কর্ণধার ভাবি মনে মনে।
দেশের বিপদে এরা যদি না লড়ে এখন তাইলে দেশের কি হবে?"
বললাম "খোকা, যা বাবা হাসি মুখে আয় ফিরে।
দেশের মুখ রাখিশ বাবা ভাষাকে মাতৃ জ্ঞান করে।।
"বরকত" আমার বলে " মাগো, এলাম, যাচ্ছি দেশের তরে"।
রাত গড়িয়ে পুনরায় সকাল হলো, " তাইলে কি খোকা, সত্যিই ফিরবে না আর ঘরে??
এ এক দেশপ্রেমিক যুবক ও আত্মত্যাগী মায়ের দেশভক্তির এক জলন্ত দৃষ্টান্ত। যেখানে বাংলার ঘরে ঘরে প্রতিটি কোণায় কোণায় ওরম হাজারো রফিক, শফিক, জব্বার বরকত রয়েছে যারা ১৯৫২ এর ২১ শে ফেব্রুয়ারি তে বুকের তাজা রক্তে রঞ্জিত করছিল বাংলার রাজপথ। আর এসব থেকে একটাই শিক্ষার দেশ আমাদের মা এবং ভাষা তার প্রাণ।
কবির পরিচিতি:
প্রহ্লাদ কুমার প্রভাস (pk) মাতার নাম পুতুল রানী দাশ। পিতা হারান চন্দ্র দাশ। বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বল্লভপুর গ্রামের বাসিন্দা।
আমি অনেক দিন যাবৎ লেখা লেখি করি বিভিন্ন ধরনের লেখা। যেমন, কবিতা, গান, ছোট গল্প, ছড়া, অণু কবিতা, বড় গল্প, অণু গল্প উপন্যাস ধরনের ইত্যাদি।
আগে কখনো আমার লেখা প্রকাশ করিনি। সম্প্রতি 2024 সালের জানয়ারি মাসে আমার লেখা প্রথম প্রকাশ পায় একটা অনলাইন পোর্টালে।
সেখানে থেকে আজ পযর্ন্ত মাত্র একমাসে আমার লেখা বিভিন্ন পত্র পত্রিকাসহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক পরিষদে প্রকাশ পায়। যেখান থেকে সরাসরি হাতে কোন পুরুষ্কার বা সম্মাননা না পেলেও বিভিন্ন পরিষদ থেকে দৈনিক,
সাপ্তাহিক সেরা কবি বা কবিতার সম্মান সনদের সফট কপি প্রদান করেছে। অনেক আন্তর্জাতিক প্রতিষ্টানেের পরিষদ থেকেও এই সম্মাননা দিয়েছে।
আপাত আমি একজন স্টুডেন্ট বাংলাদেশের সাতক্ষীরা সরকারি কলেজ, অর্নাস প্রথম বর্ষ, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট।
কোলকাতা, সাহিত্যমেলা মুর্শিদাবাদ, বহরম পুর দৈনিক শৃন্বান্ত থেকেই ও আমার লেখা প্রকাশ হয়েছে।।

খুব সুন্দর মনোমুগ্ধকর লেখনী অসম্ভব সুন্দর লিখেছেন কবি অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো🌹🌹🌹
উত্তরমুছুনচমৎকার লেখনী অপূর্ব রচনাশৈলী পাঠে মুগ্ধতা রেখে গেলাম দোয়া ও শুভকামনা রইলো প্রিয় কবি🌹🌹
উত্তরমুছুন