কাজের মেয়ে - রবীন্দ্রনাথ দাস
কবিতা......
"কাজের মেয়ে"
রবীন্দ্রনাথ দাস
বিলাসপুর,বিলাসপুর,ছত্তিসগড়,ভারত
এই ধূসর পৃথিবীতে, ----
জন্ম থেকে আজও বাঁচি মরিতে মরিতে।
অভাব, অনটন প্রতিদিন, ----
অর্ধাহারে খেটে খেটে শরীরটা হয় ক্ষীণ।
তবু কেনো জানি না, ----
স্বপ্নহীন জীবনে মন, ছু্ঁতে চায় কারো আঙ্গিনা।
কতো শত পাপ, -----
জমা ছিল, আর কতো দিনে মিটিবে সেই শাপ।
সুখ, শান্তি আর আনন্দ, ------
প্রতিদিন একান্তে চোখের জলে হয় খন্ড খন্ড।
বৈচিত্র্যময় এই পৃথিবী, ------
বেঁচে আছি সবার মধ্যে, হয়ে এক পরজীবী।
ঘৃনা, শোক, তাপ, ----
সব গেছে চলে, কষ্ট হয় দেহে উর্দ্ধে উঠার ধাপ।
শীর্ণকায় শরীর নিয়ে, ---
রাতে আরশী-তে দেখি প্রদীপের আলো দিয়ে।
রুক্ষ, শুষ্ক এই হাত, -------
ভালোবাসার চাদরে পড়িলে, লাগিবে আঘাত।
তাই পিছে যাই সরে, -------
চাইনা এখন কিছু আর, শুধু চায় যেতে মরে।
সেখানে চিতায় শুয়ে, -------
জলন্ত শিখায় ছাই দেহ, বৃষ্টিধারায় যাবে ধুয়ে।
চির শান্তির দেশে, -------
কাজের মেয়ে, মনের ঘরে থাকবে পড়ে শেষে।
বড় গল্প: লাল নীল আলো (আগুন)
দিশার সাইকেলটা সারিয়ে দেওয়ার পর থেকে, দিশা আর অভিজিতের কথোপকথন বাড়তে থাকে। আস্তে আস্তে সেটা বন্ধুত্বে পরিণত হয়। দিশা বলেছিল যে, ওদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের থাকবে। কিন্তু সেই বন্ধুত্বের সম্পর্কটা যে কখন ভালোবাসায় রূপান্তরিত হয়, দিশা নিজেও বুঝতে পারেনি।
পড়ুন: https://pratilipi.page.link/
পরিচিতি:
রবীন্দ্রনাথ দাস কোলকাতায় জন্মগ্রহণ করেন।
কবি শৈশব এবং কৈশোর বেড়ে উঠে কোলকাতায়।
কোলকাতার বঙ্গবাসী কলেজে শিক্ষা লাভ করে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে
বিজ্ঞানে স্নাতক ।
একক কাব্যগ্রন্থ "অঞ্জলি " কোলকাতা বইমেলা ২০২৩ প্রকাশিত হবার,
পর যৌথ কাব্যগ্রন্থ "দুই বাংলার কাব্যমালা" বাংলাদেশ গ্রন্থমেলায় ,
আত্মপ্রকাশ করে।
এছাড়াও কাব্যগ্রন্থ 'হৃদয়ের কথা' পুজোর সময় প্রকাশিত হয়।
তাঁর কিছু প্রবন্ধ, ছোট গল্প এবং অনেক কবিতা সন্মানিত করেছেন বিভিন্ন পত্র
পত্রিকায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন