স্ট্যাটাস - শান্তি দাস

কবিতা......

"স্ট্যাটাস"
শান্তি দাস
খোয়াই,ত্রিপুরা,ভারত

দুরত্ব বড় কঠোর একে অপরে অচেনা হয়ে পড়ে,
তুমি আজ আমার থেকে অনেক দুরে....
মন চাইলে ও পারি না তোমার কাছে পৌঁছতে,
আগের মতো তোমার কাছে আর বলতে পারি না।
আজ দুজনের মাঝে অদৃশ্য অভিমান তাড়া করছে,
মাঝখানে একটা দেওয়াল আটকে দিচ্ছে সব।
কেন এমন হলো দুজনার স্ট্যাটাস একরকম নয়,
সারাজীবন একসাথে থাকার কথা ছিল মনে মিল নেই ।
কেন আজ এমন,আমি তো ভুলতে পারিনি।
আমার অতীত,বর্তমানে সবটাই তুমি বিরাজমান,
ভাবি ভুলে থাকবো তোমায়,পারি না ভুলতে.....
যে দিকে তাকায় দুটি মনের কোথাও মিল নেই, 
হয়তো কষ্ট পাওয়ার জন্য ভুলতে না পারা।
ভুল বোঝাবুঝি সবার জীবনেই থাকে।
ভাবিনি আমার জন্য এই মুহূর্তগুলো থাকবে,
যখনই মন খারাপ হতো মনে হতো সম্পর্কে চির ধরেছে।
আজ আমার মন প্রস্তুত, যেতে চায় না কেনো জানো?
আত্ম অভিমান আমাকে আটকে দেয় রাখে তার কাছে,
নিজেকে নিজের জন্য বাঁচতে শেখো বার বার বলে।
মনের দুরত্বে কোনদিন কষ্টকে মাপতে পারবে না।

স্ট্যাটাস - শান্তি দাস

কবির পরিচিতি:
ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।
ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।
ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।
স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।বিভিন্ন রাজ্য খেলাতে ও যোগদান করেছি।পি.আই চাকরীতে সুযোগ পেয়ে ও সুযোগ হারিয়েছি।
এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী নিয়ে মহিলা মহাবিদ্যালয়ে পার্টটাইম লেকচারার হিসেবে যোগদান করি।
১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু করি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমারি প্রতীক্ষায় | বিক্রম সিংহ (শ্রীবিনা)

পাহাড় থেকে জন্ম ঝর্ণার | রানা জামান