বস্তায় মোড়া খাস্তা ভাষা | দীপঙ্কর বৈদ্য

অ্যাওয়ার্ডস - ০৩
কবিতা......
"বস্তায় মোড়া খাস্তা ভাষা"
দীপঙ্কর বৈদ্য
চম্পাহাটি,পশ্চিমবঙ্গ,ভারত

ফেব্রুয়ারির একুশ এলে
ঘ্যাঙর ঘ্যাঙর সুরে,
সারাদিনই নাকে কান্না
বর্ণমালা ঝরে।

মাতৃভাষার কদর বোঝে
কজন ছাগল দেখা,
ডিগ্রি-ফিগ্রি বস্তা পচা
পকেট বাঁচাও একা।

মুখোশ পরে ম্যাও ম্যাও করে
ব্যাঙটি সাপের কোলে,
বুকের ভাষা বাঁচার আশা
ডাইনে বাঁয়ে ঝুলে।

ফুলে ফলে ঝোলে ঝালে
বিশেষ আশা ভাষা,
মাতৃভাষা মাতৃভাষা
চাষার ঘরের আশা।

বস্তায় মোড়া খাস্তা ভাষা  | দীপঙ্কর বৈদ্য

কবির পরিচিতি:
দীপঙ্কর বৈদ্য, বারুইপুর চম্পাহাটির অধিবাসী। জন্ম - ২৪ ডিসেম্বর, ১৯৯৮ সালে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর।
সমসাময়িক নানান পত্র-পত্রিকায় কবিতা ও গবেষণামূলক নিবন্ধ প্রকাশিত হয়েছে।
'কথা হোক দু-এক কথায়' ও 'সাহিত্য সৈনিক'-এর সহ সম্পাদক। প্রকাশিত বই - 'মুখোমুখি আকাশের নীচে' ও 'ছড়ার জীবন'।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়