হইনি ব্যর্থ আমি - দীপক রঞ্জন কর

কবিতা......

"হইনি ব্যর্থ আমি"
দীপক রঞ্জন কর
চিনাইহানি,ত্রিপুরা,ষ্ট্র,ভারত

জীবনের কোন কাজে হইনি ব্যর্থ 
হয়তোবা জিতেছি,না হয় শিখেছি,
জীবনে হার কে অন্যভাবে দেখেছি
জয় লাভে শরীরে আবির মেখেছি।

সুখের সময় শরীরে ধূলা ঝেড়েছি
একলা চলার মন্ত্র আগেই শিখেছি,
বহু কাজে নিজেকে জড়িয়ে রেখেছি
সুখ পাখিকে আমি স্বপ্নে দেখেছি।

দুঃখের সাথে সদাই লড়াই লড়েছি
দাঁড়াতে গিয়ে হয়তো বা পড়েছি,
সম্মুখে এগিয়ে যাওয়ার জেদ ধরেছি
থামবো না কোন বাঁধায় পণ করেছি।

 পথে হাঁটতে গিয়ে হোঁচট খেয়েছি
হৃদয়ে সদাই অদম্য শক্তি রেখেছি,
হয়তোবা সাময়িক পিছিয়ে পড়েছি
সামলে নিয়ে নিজেকে হাল ধরেছি।

হইনি ব্যর্থ আমি - দীপক রঞ্জন কর

     দিশার সাইকেলটা সারিয়ে দেওয়ার পর থেকে, দিশা আর অভিজিতের কথোপকথন বাড়তে থাকে। আস্তে আস্তে সেটা বন্ধুত্বে পরিণত হয়। দিশা বলেছিল যে, ওদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের থাকবে। কিন্তু সেই বন্ধুত্বের সম্পর্কটা যে কখন ভালোবাসায় রূপান্তরিত হয়, দিশা নিজেও বুঝতে পারেনি। 

কবির পরিচিতি:

দীপক রঞ্জন কর, জন্ম:-৩ রা জানুয়ারি ১৯৬৮ সাল
পিতা:-কানাই লাল কর ,মাতা:- সন্ধ্যা রানী কর, গ্রাম- ছিনাইহানি, জেলা-পশ্চিম ত্রিপুরা ,
শিক্ষা শুরু --সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, আগরতলা, বিমানবন্দর।
যোগ্যতা:-বাণিজ্য বিভাগে স্নাতক ১৯৯০ সালে,সরকারি বিদ্যালয় শিক্ষকতা শুরু ১৯৯০ সালে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমারি প্রতীক্ষায় | বিক্রম সিংহ (শ্রীবিনা)

পাহাড় থেকে জন্ম ঝর্ণার | রানা জামান