নতুন ধান - সোমদত্তা

কবিতা......

"নতুন ধান"
সোমদত্তা
কল্যাণী,নদীয়া,পশ্চিমবঙ্গ, ভারত

আলের ধারে বসেছিল ছেলে টা , 
একা।
বিষন্ন মন, অবসন্ন শরীর , 
বসে থাকার দরকার নেই , 
তাও ছিল।  
দেখছিল , ধান গাছের উপর দিয়ে হাওয়ার যাতায়াত। 
সোনালী ধানের মাথা গুলো  
নুইয়ে পরে, আবার সোজা হয়। 
উন্নত মস্তক।
ওকে যে মাথা নত করতে হয়, 
মহাজনের কাছে । 
নীল আকাশের সাথে সোনালী ধান গাছ মিলেমিশে যায়, 
সেখানে রঙের খেলা,
রঙ দেখে তো পেট ভরে না। 
ও দেখে নতুন ধান কাটার ছবি , 
শোনে ধান কাটার গান ,
আর ভাতের গন্ধ পায়। 
বাড়িতে ছোট ছোট ভাই বোন গুলো  
পেট ভরে ভাত খাচ্ছে, 
পেঁয়াজ আর কাঁচালঙ্কার সুবাস। 
মা দুধ চালের গুঁড়ো গুড় দিয়ে নবান্ন দিচ্ছে, 
লক্ষীঠাকুর কে, 
ধূপের ধোঁয়ায় চারিদিক ঝাপসা লাগে , 
ঘোর লাগা চোখ মুছে উঠে দাঁড়ায় ছেলে টা । 
মহাজনের লোকেরা ধান কেটেগোলায় নিয়ে যাচ্ছে। 
আজ আবার কলমী শাক সেদ্ধ, 
কাল যে নবান্ন...
আলের পথ ধরে হাঁটে ছেলে টা , 
দরকার নেই , তাও হাঁটতে ই থাকে, হাঁটতে ...

নতুন ধান - সোমদত্তা
কবির পরিচিতি:
আমি, সোমদত্ত, কবিতার সমার্থক নাম এবং বাংলা ভাষার গভীর উপলব্ধি, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত হলের বাসিন্দা, যেখানে আমি প্রখ্যাত মাস্টারদের নির্দেশনায় আমার নৈপুণ্যকে সম্মানিত করেছি। আমার ভাষাগত ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধায় উদ্ভাসিত, আমার কথাগুলো বেশ কিছু বাংলা লিটল ম্যাগাজিনের পাতায় নেচেছে আবেগের ক্যালিডোস্কোপ।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমারি প্রতীক্ষায় | বিক্রম সিংহ (শ্রীবিনা)

পাহাড় থেকে জন্ম ঝর্ণার | রানা জামান